১ পনেরো বছর পর দিল্লির পুর নিগম হাতছাড়া বিজেপির/ ক্ষমতায় আপ
২ কাল গুজরাট বিধানসভার ভোট গণনা
৩ গ্রেফতার করে আজমলকে হিরো বানানো হবে না/বললেন জয়ন্ত মল্ল
কেআরসি টাইমস কলকাতা ব্যুরো

সংবাদ 1 – ১৫ বছরের পর বিজেপির হাতছাড়া হলো দিল্লি পূর নিগম। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলো অরবিন্দ অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ২৫০ টি আসনের মধ্যে ১৩৬ টি তে জয়ী হয়েছে আম আদমি পার্টি। বিজেপি পেয়েছে ১০৪ টি আসন। কংগ্রেস পেয়েছে নয়টি আসন। এই বিপুল জয়ের জন্য দিল্লিবাসীকে অভিনন্দন জানিয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

Follow Us
সংবাদ 2- আগামীকাল গুজরাট বিধানসভার ভোট গণনা হবে। সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হবে। বিভিন্ন বুথ পরবর্তী সমীক্ষায় দেখা গেছে বিজেপি বিপুল সংখ্যা ঘরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে। সমীক্ষাগুলির মতে বিজেপি গত ২৫ বছরের রেকর্ড ভেঙ্গে এবার বিজয়ী হবে।
সংবাদ 3- বদরুদ্দিন আজমল ভারতের হিন্দু সংস্কৃতিকে মানতে চান না। তিনি হিন্দু সংস্কৃতির উপর সন্ত্রাসী আক্রমণ করছে ন। তাকে গ্রেফতার করে নায়ক বানানো হবে না। আজ একথা বলেছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। তিনি ইঙ্গিত দিয়েছেন বদরুদ্দিন আজমলকে গ্রেফতার করা হবে না।

সংবাদ 4- এখনও থামতে চাইছে অবৈধ বার্মিজ সুপারী পাচার। যে কোন কৌশলেই হোক বার্মিজ সুপারীর পাচার ব্যবসা চালিয়ে যেতে হবে, এটাই হচ্ছে অবৈধ বার্মিজ সুপারী পাচার চক্রের মূল লক্ষ্য। বুধবার সকাল সাড়ে দশটায় ধলাই থানার সামনে শিলচর আইজল জাতীয় সড়কে পুলিশের নাকা চেকিং চলাকালীন অবস্থায় ভাগাবাজার থেকে শিলচর অভিমুখে আসা একটি AS10A-4454, নম্বরের অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে নয় বস্তা সন্দেহজনক বার্মিজ সুপারী সহ দুজনকে আটক করতে সক্ষম হয়েছে ধলাই পুলিশ।
অবৈধ সুপারী পাচার চক্রের সাথে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ এরা হলো ধলাই থানা এলাকার হাওয়াইথাং এর বাসিন্দা মোহম্মদ রাজু আহমেদ লস্কর ও একই থানা এলাকার লায়লাপুরের বাসিন্দা মোহম্মদ আফতার হোসেন লস্কর। দুজনের বয়স ২৭ থেকে ৩০ এর ভীতরে হবে বলে সূত্র জানিয়েছে।তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিহিত ব্যবস্থা গ্রহণ করেছে ধলাই পুলিশ। পুলিশি সূত্রে জানা গেছে।

সংবাদ 5- বাইক চুর সন্দেহ করিমগঞ্জ সদর থানার পুলিশের হাতে আটক দুইটি প্লাসার বাইক সহ দুই যুবক। মঙ্গলবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে পোয়ামারা এলাকায় পুলিশের নাকা চেকিং-কে দুইটি প্লাসার বাইক সহ দুই যুবককে আটক করল করিমগঞ্জ সদর থানার পুলিশ। পুলিশের হাতে আটক হওয়া দুই যুবকের নাম আজমল হুসেন অপর জনের নাম নজমুল হক।বাইক দুইটির নম্বর হচ্ছে AS11 X 8517 অন্য বাইকটির নম্বর হচ্ছে AS11 R 5716, পরে পুলিশ বাইক সহ দুই যুবককে থানায় নিয়ে গিয়ে টানা জিঞ্জাসাবাদ চালিয়ে যাচ্ছে করিমগঞ্জ সদর থানার পুলিশ।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


