কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

4 - মিনিট |

1 শিলচর রেলস্টেশন কে যে কোন উন্নত মানের এয়ারপোর্ট এর সমপর্যায়ে উন্নীত করা হচ্ছে জানালেন পিকে কৃষ্ণ দাস
২ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মানদাস লাল সর্তকতা জারি তেরো জেলায়
৩ বোরখা পরে নাচের অভিযোগে বহিষ্কার চার ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্র ঘটনা বেঙ্গালুরু

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – শিলচর রেলস্টেশন কে যেকোনো উন্নত মানের এয়ারপোর্ট এর সমপর্যায়ে উন্নীত করা হচ্ছে। এর জন্য কেন্দ্র সরকার বরাদ্দ করেছে ২৫০ কোটি টাকা। কেন্দ্রীয় রেলওয়ে মন্ত্রকের যাত্রী সুবিধা সমিতি অর্থাৎ পি এ সি কমিটির চেয়ারম্যান পিকে কৃষ্ণ দাস এই কথা জানালেন। উত্তর-পূর্ব রেলের লামডিং ডিভিশনের বিভিন্ন স্টেশনে যাত্রী সুবিধার পর্যবেক্ষণের জন্য এই টিম এসে পৌঁছেছে শিলচরে।

দুইজন মহিলা সহ এই টিমে রয়েছেন মোট 11 জন সদস্য। বৃহস্পতিবার টিমের সদস্যরা শিলচর রেল স্টেশন এবং স্টেশন চত্তরের বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করেন। টিমের সদস্যরা যাত্রীদের সুবিধার্থে কি কি ব্যবস্থা রয়েছে তাও খতিয়ে দেখেন। পরে এক সাংবাদিক সম্মেলনে শিলচরের বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী কে পাশে বসিয়ে জানান – শিলচর রেলওয়ে স্টেশন কে অত্যাধুনিক পর্যায়ের নিয়ে যাবার জন্য কেন্দ্র সরকার বিশেষ দৃষ্টি দিয়েছে। যাত্রীদের সুবিধার্থে স্টেশনে ফুট ব্রিজ, ওয়েটিং রুম ফুড কর্নার ওয়েটিং শেড সহ অন্যান্য ব্যবস্থা গড়ে তোলা হবে। শনিবার এই নিয়ে ডিভিশনের ডিআরএম এর সঙ্গে আলোচনা হবে। তিনি আরো জানান এই টিম গুয়াহাটি রঙ্গিয়া ডিমাপুর লমডিং বদরপুর শিলচর জিরিবান ভৈরবী ধর্মনগর আগরতলা ইত্যাদি স্টেশনেও পর্যবেক্ষণ চালাবে।

Advertisement | InfoCom Solutions
Follow Us

যাত্রী সুবিধা সমিতির টিমকে বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী স্বাগত জানান। শিলচর রেল স্টেশনের সার্বিক উন্নতি সহ যাত্রী সুবিধা এবং সুরক্ষা, ট্রেন বৃদ্ধি, উন্নত মানের কোচ, শিলচর থেকে ভারতবর্ষের অন্যান্য জায়গায় যোগাযোগের জন্য নতুন ট্রেন, সহ বিভিন্ন দাবি নিয়ে একটি স্মারকপত্র চেয়ারম্যান কৃষ্ণ দাস এর হাতে তুলে দেন। পরে সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে শিলচর রেলস্টেশন এর উন্নয়নে পদক্ষেপ নেওয়ায় কেন্দ্র সরকারের ভুয়সি প্রশংসা করেন।

সংবাদ 2- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্দাস । তার জেরেই ভারী বৃষ্টিতে ভাসবে তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, পুদুচেরী সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্য।বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বৃহস্পতিবার মধ্য রাতেই চেন্নাই উপকূলে প্রবেশ করে ঘূর্ণিঝড়টি। আজ সকাল থেকে রাজ্যে শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে।র্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে চেঙ্গালপাট্টু, ভিল্লুপুরম, কাঞ্চিপুরম ও পুদুচেরীতে। লাল সতর্কতা জারি করা হয়েছে ১৩টি জেলায়।

সংবাদ 3- শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে বিতর্ক চলছিলই, তার মধ্যে এই ঘটনা প্রকাশ্যে আসায় শোরগোল পড়ে গিয়েছে।কলেজের অনুষ্ঠানে বোরখা পরে নাচার অভিযোগে চার ইঞ্জিনিয়ারিং ছাত্রকে সাসপেন্ড করলেন কর্তৃপক্ষ।ঘটনাটি ম্যাঙ্গালুরুর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4- ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাকে মানবিক ও সহৃদয় ভূমিকায় দেখল ত্রিপুরাবাসী। আজ, শুক্রবার সকালে দক্ষিণ জেলায় সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে বিলোনীয়ার উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী। তাঁর কনভয় বিলোনীয়া যাওয়ার পথে বিশ্রামগঞ্জ এলাকায় ৭০ বছর বয়সী বিশ্বলক্ষী দেববর্মা নামে এক বৃদ্ধা এসকর্টের গাড়ির পাশ দিয়ে রাস্তা পেরোতে গিয়ে আঘাত পান।

বিষয়টি মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার নজরে আসতেই তৎক্ষনাৎ কনভয় থামিয়ে নেমে পড়েন তিনি । নিজে ছুটে যান ওই বৃদ্ধার কাছে। কনভয়ের সঙ্গে থাকা এসডিপিও রাহুল দাসের গাড়িতে করে আঘাত প্রাপ্ত বৃদ্ধাকে বিশ্রামগঞ্জ কমিউনিটি হাসপাতালে নিয়ে যা‌ওয়া হয়. কর্তব্যরত চিকিৎসককে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি ।পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক-সহ অন্যান্য সাহায্য নিশ্চিত করেন।

সংবাদ 5- মুলতানে ইংল্যান্ড ক্রিকেট দলের হোটেলের কাছে চলল গুলি। বৃহস্পতিবার বেন স্টোকসরা অনুশীলনের জন্য বেরনোর কিছুক্ষণ আগেই গুলি চালনার ঘটনা ঘটে। এই ঘটনায় কিছুটা আতঙ্ক তৈরি হলেও ক্রিকেটাররা সকলেই নিরাপদে রয়েছেন।ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য আগে থেকেই সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এর আগে অস্ট্রেলিয়া দলের জন্য রাষ্ট্রপ্রধানদের সমমানের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। ২০০৯ সালে সফরকারী শ্রীলঙ্কা দলের বাসে জঙ্গি হামলার পর পাকিস্তানে দীর্ঘ দিন বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। বৃহস্পতিবারের গুলিচালনার ঘটনাকে কেন্দ্র করেও সেই জঙ্গি হামলার স্মৃতি ফিরে আসে।

সংবাদ 6- ক্রিমিয়ায় হামলা চালাতে পারে ইউক্রেন. । এবার এমনই সতর্কতা জারি করল রাশিয়া (Russia)। ক্রেমলিনের তরফে জানানো হয়, বর্তমানে যা পরিস্থিতি, তাতে যে কোনও সময়ে ক্রিমিয়ায় হামলা চালাতে পারে ইউক্রেন। যদিও রুশ সতর্কতা জারি করার পরও ইউক্রেনের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

সংবাদ 7- হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের (Himachal Pradesh Elections 2022) ফল হতাশ করেছে বিজেপি (BJP)-কে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা-রা অনেক প্রচার করেও হিমাচলে গড় রক্ষা করতে পারলেন না। এদিকে, হিমাচলে ভোটের ফল বের হওয়ার পর দেখা গেল সেখানে মাত্র একজন মহিলা প্রার্থী জিতেছেন। মানে ৬৮ সদস্য়ের হিমাচল বিধানসভায় দেখা যাবে মাত্র একজন মহিলা বিধায়ককে। সেই একমাত্র মহিলা বিধায়ক হলেন বিজেপি-র রীনা কাশ্যপ। যিনি পাছহাদ কেন্দ্র থেকে হারান কংগ্রেসের দয়াল পেয়ারিকে। অথচ হিমাচলে মহিলা ভোটারের সংখ্যা কিন্তু প্রায় ৪৯ শতাংশ। হিমাচল বিধানসভা নির্বাচনে বিজেপি ৬, আম আদমি পার্টি ৫ ও কংগ্রেস ৩ জন মহিলা প্রার্থীকে দাঁড় করিয়েছিল। সেখানে জিতলেন একমাত্র বিজেপি-র রীনা কাশ্যপ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *