কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট

3 - মিনিট |

কাকলি ডোরা চক্রবর্তীর সাথে কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট শুনুন

কাকলি চক্রবর্তী

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্দাস । তার জেরেই ভারী বৃষ্টিতে ভাসবে তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, পুদুচেরী সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্য।বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বৃহস্পতিবার মধ্য রাতেই চেন্নাই উপকূলে প্রবেশ করে ঘূর্ণিঝড়টি। আজ সকাল থেকে রাজ্যে শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে।র্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে চেঙ্গালপাট্টু, ভিল্লুপুরম, কাঞ্চিপুরম ও পুদুচেরীতে। লাল সতর্কতা জারি করা হয়েছে ১৩টি জেলায়।

Advertisement | InfoCom Solutions
Follow Us

শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে বিতর্ক চলছিলই, তার মধ্যে এই ঘটনা প্রকাশ্যে আসায় শোরগোল পড়ে গিয়েছে।কলেজের অনুষ্ঠানে বোরখা পরে নাচার অভিযোগে চার ইঞ্জিনিয়ারিং ছাত্রকে সাসপেন্ড করলেন কর্তৃপক্ষ।ঘটনাটি ম্যাঙ্গালুরুর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাকে মানবিক ও সহৃদয় ভূমিকায় দেখল ত্রিপুরাবাসী। আজ, শুক্রবার সকালে দক্ষিণ জেলায় সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে বিলোনীয়ার উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী। তাঁর কনভয় বিলোনীয়া যাওয়ার পথে বিশ্রামগঞ্জ এলাকায় ৭০ বছর বয়সী বিশ্বলক্ষী দেববর্মা নামে এক বৃদ্ধা এসকর্টের গাড়ির পাশ দিয়ে রাস্তা পেরোতে গিয়ে আঘাত পান। বিষয়টি মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার নজরে আসতেই তৎক্ষনাৎ কনভয় থামিয়ে নেমে পড়েন তিনি । নিজে ছুটে যান ওই বৃদ্ধার কাছে। কনভয়ের সঙ্গে থাকা এসডিপিও রাহুল দাসের গাড়িতে করে আঘাত প্রাপ্ত বৃদ্ধাকে বিশ্রামগঞ্জ কমিউনিটি হাসপাতালে নিয়ে যা‌ওয়া হয়. কর্তব্যরত চিকিৎসককে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি ।পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক-সহ অন্যান্য সাহায্য নিশ্চিত করেন।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

মুলতানে ইংল্যান্ড ক্রিকেট দলের হোটেলের কাছে চলল গুলি। বৃহস্পতিবার বেন স্টোকসরা অনুশীলনের জন্য বেরনোর কিছুক্ষণ আগেই গুলি চালনার ঘটনা ঘটে। এই ঘটনায় কিছুটা আতঙ্ক তৈরি হলেও ক্রিকেটাররা সকলেই নিরাপদে রয়েছেন।ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য আগে থেকেই সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এর আগে অস্ট্রেলিয়া দলের জন্য রাষ্ট্রপ্রধানদের সমমানের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। ২০০৯ সালে সফরকারী শ্রীলঙ্কা দলের বাসে জঙ্গি হামলার পর পাকিস্তানে দীর্ঘ দিন বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। বৃহস্পতিবারের গুলিচালনার ঘটনাকে কেন্দ্র করেও সেই জঙ্গি হামলার স্মৃতি ফিরে আসে।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

ক্রিমিয়ায় হামলা চালাতে পারে ইউক্রেন. । এবার এমনই সতর্কতা জারি করল রাশিয়া (Russia)। ক্রেমলিনের তরফে জানানো হয়, বর্তমানে যা পরিস্থিতি, তাতে যে কোনও সময়ে ক্রিমিয়ায় হামলা চালাতে পারে ইউক্রেন। যদিও রুশ সতর্কতা জারি করার পরও ইউক্রেনের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের (Himachal Pradesh Elections 2022) ফল হতাশ করেছে বিজেপি (BJP)-কে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা-রা অনেক প্রচার করেও হিমাচলে গড় রক্ষা করতে পারলেন না। এদিকে, হিমাচলে ভোটের ফল বের হওয়ার পর দেখা গেল সেখানে মাত্র একজন মহিলা প্রার্থী জিতেছেন। মানে ৬৮ সদস্য়ের হিমাচল বিধানসভায় দেখা যাবে মাত্র একজন মহিলা বিধায়ককে। সেই একমাত্র মহিলা বিধায়ক হলেন বিজেপি-র রীনা কাশ্যপ। যিনি পাছহাদ কেন্দ্র থেকে হারান কংগ্রেসের দয়াল পেয়ারিকে। অথচ হিমাচলে মহিলা ভোটারের সংখ্যা কিন্তু প্রায় ৪৯ শতাংশ। হিমাচল বিধানসভা নির্বাচনে বিজেপি ৬, আম আদমি পার্টি ৫ ও কংগ্রেস ৩ জন মহিলা প্রার্থীকে দাঁড় করিয়েছিল। সেখানে জিতলেন একমাত্র বিজেপি-র রীনা কাশ্যপ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *