অসমে এসে এ ধরনের রাজনীতি না করতে হুঁশিয়ারি করিম উদ্দিনের
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
রাষ্ট্রীয় বজরং দলের প্রধান প্রবীণভাই তোগাড়িয়া গতকাল আজমলের বিরুদ্ধে তীব্র ভাষার সমালোচনা করেন। তিনি বলেন আজমল কে গাধার পিঠে বসিয়ে বাংলাদেশ পাঠানো উচিত। তার এই মন্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইউ ডি এফ নেতা তথা সোনাই বিধায়ক করিমুদ্দিন বড়ভূঁইয়া। তিনি বলেন তোগারিয়া কি জানেন না আজমলের ওজন কতটুকু। বলেন আজমল গাধার পিঠে বসে বাংলাদেশ যাবেন না, তিনি ঘোড়ায় চড়ে দিল্লি যাবেন। এছাড়া বলেন আজমলের ঘর ভাঙ্গার মত বুলডোজার বিজেপির নেই। করিম উদ্দিন তোগারিড়িয়াকে সতর্ক করে বলেন অসমে এসে এ ধরনের রাজনীতি না করতে। এটা উত্তর প্রদেশ নয়।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


