অবৈধ সামগ্রীর সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি বলে জানায় পুলিশ
কে আর সি টাইমস ডেস্ক
পাচারের পথে একটি নাইটসুপারে তালাশি চালিয়ে বিপুল পরিমাণের বার্মিজ সিগারেট সহ অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করেছে করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানার পুলিশ। বাজারিছড়া থানার ওসি চিরঞ্জিৎকুমার বরা জানান, রবিবার সন্ধ্যায় থানার সামনে নাকা চেকিং চলছিল। সে সময় গুয়াহাটিগামী একটি বাস নাকা পয়েন্টে পৌঁছলে কর্তব্যরত পুলিশ কর্মীরা তল্লাশি চালান। তালাশিতে বাসের ডিকিতে ২০৮ প্যাকেট মিকো পাউডার, ১২০ বোতল ঠাণ্ডা পানীয়, ১৮ প্যাকেট বার্মিজ বিস্কুট, ২৪০ প্যাকেট ক্লাসিক সিগারেট উদ্ধার করেন। বাজেয়াপ্ত সামগ্রীগুলোর আনুমানিক বাজার মূল্য কমপক্ষে দু-লক্ষ টাকা হবে বলে জানান ওসি। তবে অবৈধ সামগ্রীগুলির সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। তিনি জানান, সামগ্রীগুলোর কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেনি গাড়ির চালক।

Follow Us


