কাকলি ডোরা চক্রবর্তীর সাথে কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট শুনুন
কাকলি চক্রবর্তী
লাভা উদ্গীরণ শুরু করল বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলির মধ্যে একটি।হাউয়াই দ্বীপের মাউনা লোয়া, ইন্দোনেশিয়ার মাউন্ট সেমেরু, চিলির লাসকারের পর এ বার গুয়াতেমালার ফুয়েগো। তিন সপ্তাহের ব্যবধানে এই নিয়ে চারটি জীবন্ত আগ্নেয়গিরি জেগে উঠল। ফুয়েগো মধ্য আমেরিকার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলির মধ্যেও একটি।
শনিবার রাত থেকে এই জীবন্ত আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। গুয়াতেমালা সিটি কর্তৃপক্ষের তরফে রবিবার দেশের বৃহত্তম বিমানবন্দর লা অরোরা আন্তর্জাতিক বিমানবন্দর এবং একটি প্রধান জাতীয় সড়ক সাময়িক ভাবে বন্ধ করা হয়।

Follow Us
আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ। পাকিস্তানের ৬ জন নাগরিক মারা গিয়েছেন। ১৭ জন গুরুতর আহত বলে জানা গিয়েছে। রবিবার বালুচিস্তানের চমন জেলায় এই হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখার দাবি, এই হামলায় আফগান বাহিনীর তরফে কামান এবং মর্টার-সহ অন্যান্য ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে। প্রতিরক্ষার জন্য পাকিস্তানের তরফেও পাল্টা হামলা করা হয়েছে।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সোমবার (১২ ডিসেম্বর), গুজরাটের সপ্তম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ভূপেন্দ্র প্যাটেল। গান্ধীনগরের নয়া সচিবালয়ের কাছে হেলিপ্যাড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য বিশিষ্টজনদের উপস্থিতিতে গুজরাটের অষ্টাদশতম মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেন্দ্র প্যাটেলকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আচার্য দেবব্রত। উল্লেখ্য এই নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল।

সংবিধান বাঁচাতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘হত্যা’ করতে হবে! এমনই মন্তব্য করে বিপাকে মধ্যপ্রদেশের বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং প্রাক্তন মন্ত্রী রাজা পতেরিয়া। পান্না জেলার পাওয়াই শহরের একটি রাজনৈতিক কর্মসূচি চলাকালীন এই মন্তব্য করেন কংগ্রেস নেতা। কংগ্রেস নেতার এ হেন মন্তব্যের একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় রাজাকে কংগ্রেস কর্মীদের বলতে শোনা যায়, ‘‘মোদী নির্বাচন শেষ করবেন এবং মোদী ধর্ম-বর্ণ-ভাষার ভিত্তিতে বিভাজন তৈরি করবেন। দলিত, উপজাতি ও সংখ্যালঘুদের জীবন বিপন্ন। সংবিধান বাঁচাতে হলে, মোদীকে হত্যা করতে প্রস্তুত থাকো।’’

ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ। শিগগিরই প্যাকেট ছাড়া সিগারেট বিক্রি নিষিদ্ধ করতে পারে কেন্দ্রীয় সরকার। তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে একক সিগারেট বিক্রি নিষিদ্ধ করার সুপারিশ করেছে সংসদের স্থায়ী কমিটি। স্থায়ী কমিটির যুক্তি, প্যাকেট খুলে আলগা সিগারেট বিক্রি করা, তামাক নিয়ন্ত্রণ অভিযানে ক্ষতিকর প্রভাব ফেলছে। শুধু আলগা সিগারেট বিক্রিই নয়, সংসদের স্থায়ী কমিটি দেশের সমস্ত বিমানবন্দর থেকে ‘স্মোকিং জ়োন’ বা ধূমপানের এলাকা বাদ দেওয়ারও সুপারিশ করেছে। কমিটি বলেছে, অ্যালকোহল এবং তামাকজাত দ্রব্য সেবন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।স্থায়ী কমিটি আরও বলেছে, জিএসটি কার্যকর হওয়ার পরও, তামাকজাত পণ্যের উপর কর বাড়ানো হয়নি।

তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতারির প্রতিবাদ জানাতে গিয়ে গুজরাতের ভোটপ্রচারে হিমন্ত বিশ্বশর্মা ও পরেশ রাওয়ালের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূল সাংসদরা। সোমবার দিল্লির নির্বাচন কমিশনে প্রতিবাদপত্র জমা দেন তাঁরা। সেই প্রতিবাদপত্রে মোট ৭টি বিষয়ের কথা উল্লেখ করে প্রতিবাদ জানানো হয়েছে। এ ছাড়াও অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধেও অভিযোগ জানানো হয়েছে। তাতে লেখা হয়েছে, গুজরাতের ভোটে বাঙালি বিদ্বেষী বক্তৃতা করেছেন পরেশ।পঞ্চম অভিযোগে অসমের মুখ্যমন্ত্রীর বক্তৃতার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গুজরাত ভোটের প্রচারে এসে সম্প্রদায়িক বক্তৃতা করেছেন তিনি। সেই সঙ্গে রাজ্যের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধেও বক্তৃতা দিয়েছেন হিমন্ত। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‘গুজরাত বিধানসভার নির্বাচনে যেভাবে হিমন্ত ও পরেশ বক্তৃতা করেছেন, তা নিন্দাজনক। আমরা প্রমাণ তুলে দিয়ে কমিশনের কাছে তাঁদের শাস্তির দাবি জানিয়েছি।’’


