বাজারে ছড়ায় সড়ক দুর্ঘটনায় মৃত যুবক

< 1 - মিনিট |

15 দিন আগে বিয়ে করেছিলেন যুবক

কে আর সি টাইমস ডেস্ক

সোমবার সকা‌লে করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা এলাকার বাজারিছড়া থানাধীন সলগই‌য়ে অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কে সংঘটিত দুর্ঘটনায় জনৈক দিনমজুর যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জাতীয় সড়কে যানবাহন চালকদের দৌরাত্ম্যে লাগাম ধরা এবং নিহতের পরিবারকে সরকারি সাহায্যের দাবিতে এলাকায় সড়ক অব‌রোধ করেন স্থানীয়রা। নিহত যুবককে সলগইয়ের গোপালপুর গ্রামের বাসিন্দা জনৈক মতিন্দ্র শুক্লবৈদ্যের ছেলে মি‌হির শুক্ল‌বৈদ্য (২২) বলে শনাক্ত করা হয়েছে।

Advertisement | InfoCom Solutions
Follow Us

এই দুর্ঘটনার পর মিহির শুক্লবৈদ্যের মৃহদেহ নিয়ে পরিবারের লোকজন সহ স্থানীয়রা জা‌তীয় সড়ক অবরোধ করেন। প‌রে পাথারকান্দি থানায় ওসি সমরজিৎ বসুমতারি ও বাজারিছড়া থানার ওসি চিরঞ্জিৎকুমার বরা পরিবারের লোকজন এবং অবরোধকারীদের বুঝিয়ে জাতীয় সড়ককে অব‌রোধমুক্ত করার চেষ্টা করলেও চিড়ে ভিজেনি। কিছুক্ষণ পর পাথারকান্দির সার্কল অফিসার অর্পিতা দত্তমজুমদার ঘটনাস্থলে পৌঁছে মৃতের পরিবারেরে সঙ্গে কথা বলে তাঁর নিকটআত্মীয়কে সরকারি সহায়তার আশ্বাস দেন। তাঁর আশ্বাসে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক।জানা গে‌ছে, মৃত যুবক মিহির শুক্লবৈদ্য প্রায় ১৫ দিন আগে বিয়ে ক‌রে‌ছেন। এমন‌-কি রবিবার তি‌নি শ্বশুর বাড়ি থেকে দ্বিরাগমন ক‌রে বাড়ি ফিরেছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *