এতে বিশ্বের ২৫ টি দেশ অংশ নেয়
কে আর সি টাইমস ডেস্ক
গোয়ায় অনুষ্ঠিত সদ্যসমাপ্ত বিশ্ব আয়ুৰ্বেদ মহাসম্মেলনে অসমে হয়ে প্ৰতিনিধিত্বকারী ডা. দীপ্তিরেখা শৰ্মা তাঁর বৈজ্ঞানিক গবেষণাপত্ৰ “অশ্বগন্ধা ক্ষিরাপকাস অ্যা নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন ইন দ্য ম্যানেজমেন্ট অব প্রোটিন এনার্জি ম্যালনিউট্রেশন (পিইএম) ইন চিল্ড্রেন”-এর জন্য বেস্ট ওরাল প্ৰেজেন্টেশন পুরস্কার পেয়েছেন। সম্মেলনের বিভিন্ন শাখায় অনুষ্ঠিত প্ৰতিযোগিতামূলক গবেষণাপত্ৰ পরিবেশনে জনস্বাস্থ্য খাতে তিনি এই পুরস্কার লাভ করেছেন।গত ৮ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত গোয়ায় অনুষ্ঠিত ওয়াৰ্ল্ড আয়ুৰ্বেদ কংগ্ৰেস-২০২২-এ সমগ্ৰ বিশ্বের ৩৫টি দেশ থেকে প্ৰায় ৫,০০০ প্ৰতিনিধি অংশগ্ৰহণ করেছিলেন।
অনুষ্ঠানে অসম থেকে উপস্হিত ছিলেন স্বাস্হ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্ৰী কেশব মহন্ত, স্বাস্হ্য ও পরিবার কল্যাণ দফতরের প্ৰধানসচিব আইএএস অবিনাশ পি জোশি, অসমের আয়ুষ বিভাগের অধিকর্তা ডা. এমএস লক্ষ্মীপ্ৰিয়া, আয়ুষ বিভাগের উপ-অধিকর্তা সহ এক প্ৰতিনিধি দল। গুয়াহাটির জালুকবাড়িতে অবস্থিত সরকারি আয়ুৰ্বেদিক মহাবিদ্যালয়ের প্ৰায় ২৫ জন প্ৰতিনিধিও ওই অনুষ্ঠানের বিভিন্ন শাখায় অংশগ্ৰহণ করেছেন।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


