মেঘালয়ে ক্ষমতায় এলে, চালু হবে লক্ষীর বার

< 1 - মিনিট |

শ্রমিক উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি মমতার

কে আর সি টাইমস ডেস্ক

মেঘালয়ের স্থানীয় মানুষের মন জয় করতে যা করণীয়, তা করতে খামতি রাখেননি তৃণমূল-প্রধান তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন নির্বাচনে মেঘালয়ে তৃণমূল কংগ্রসের প্রার্থীদের জয়ী করে সরকার গড়ার ক্ষেত্রে রাজ্যবাসীকে সদর্থক ভূমিকা নিতে হবে। মেঘালয়ে তৃণমূলের সরকার হলে শ্রমিক উন্নয়ন তহবিল গড়া হবে, পশ্চিমবঙ্গের মতো লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে নগদ এক হাজার টাকা করে প্রদান করা হবে।

এনডিএ-র অন্তর্ভুক্ত কনরাড সাংমা নেতৃত্বাধীন এমডিএ (মেঘালয়া ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স) সরকার মেঘালয়ের উন্নয়নে কোনও কাজ করছে না। মঙ্গলবার শিলঙে স্টেট সেন্ট্রাল লাইব্রেরি ইউ সোসো থাম অডিটোরিয়ামে দলীয় কর্মী সম্মেলনে প্রদত্ত ভাষণে বলেছেন তৃণমূল-প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের।রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসলে কী কী খাতে উন্নয়ন করা হবে সে সবের খতিয়ান তুলে ধরেছেন তৃণমূল-প্রধান মমতা।

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *