১ তাওয়াংয়ের ঘটনায় চীনা পণ্য বয়কটের আহ্বান কেন করা হচ্ছে না / প্রশ্ন কেজরিওয়ালের
২ আসামে ডিলিমিটেশনে আপত্তি নেই / কেন্দ্রকে জানালো রাজ্য
৩ পানীয় জলের হাহাকার / জল আনতে গিয়ে নদীতে তলিয়ে নিখোঁজ বৃদ্ধ
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের ঘটনার প্রতিবাদ হিসেবে চিনা পন্য বয়কটের আহ্বান কেন করা হচ্ছে না প্রশ্ন তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কাজোরিয়াল। তিনি বলেন আগে গালওয়ানের ঘটনার পর চীণা পন্য ডাক দেয়া হয়েছিল। সেটা সীমাবদ্ধ ছিল শুধুমাত্র কিছু চিনা অ্যাপ বয়কটের মাধ্যমে। অথচ এই সময় ভারতের সঙ্গে চীনের বাণিজ্য বেড়েছে 45 শতাংশ। এই দ্বিচারিতার কারণ কি সেটা তিনি জানতে চান।

সংবাদ 2 – আসামে ডিলিমিটেশন বা লোকসভা ও বিধানসভা গুলির এলাকার সীমানা পুনঃনির্ধারণে রাজ্য সরকারের কোন আপত্তি নেই। একথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জোরহাটে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের বলেন, লোকসভা ও বিধানসভা গুলির সীমানা নির্ধারণ প্রক্রিয়া অসমে বন্ধ রাখা হয়েছিল। কারণ আসামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতে অবনতি ঘটতে পারে। কিন্তু এখন রাজ্য সরকার কেন্দ্রকে জানিয়েছে ডিলিমিটেশন কার্যকর হলে রাজ্যে কোন ধরনের অশান্তির পরিবেশ তৈরি হবে না। তাই আগামীতে অসমে ডিলিমিটেশন কার্যকর হবে এতে আর সংশয়ের কোন অবকাশ থাকল না।

Follow Us
সংবাদ 3 – শাহরুখ খান দীপিকা পাড়ুকোনের নতুন ছবি পাঠানের একটি গান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই ছবিতে বেশম রঙ গানটি নিয়ে প্রতিবাদ উঠেছে। মধ্যপ্রদেশ সরকার এই ছবিটি নিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছে। ছবি রিলিজ এর আগে শাহরুখ খান বিভিন্ন মন্দিরের প্রার্থনা করেছেন।
সংবাদ 4- এলাকায় পানীয় জলের অভাব। তাই নদীতে জল আনতে গিয়েছিলেন এক বৃদ্ধ।আর জল আনতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন সুকূমার দাস নামের এই বৃদ্ধ ব্যক্তি l বৃহস্পতিবার সকালে ঘরের জল আনতে গিয়ে কলস পিছলে পড়ে যায় নদীর স্রোতে l আর কলস উদ্ধার করতে গিয়েই ঘটে বিপত্তি l নদীর স্রোতে তলিয়ে যান সুকুমার দাস নামের ওই বৃদ্ধ লোকটি l ঘটনাটি ঘটে উদারবন্দ বিধানসভা কেন্দ্রের সোনাই থানার অধীন ডুগরিপাড় প্রথম খন্ডের সোনাই নদীতে l এই ঘটনা কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল দেখা দিয়েছে l ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে sdrf বাহিনী উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে l নদীতে জোরদার তালাশে চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল l

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 5- প্রতিবেশীর প্রহারে মৃত্যু শ্রমিকের ।কাজে না যাওয়াতে দিনমজুর হীরা বাউরি নামে এক শ্রমিক কে মারপিটের ফলে মৃত্যু হওয়ায় চাঞ্চল্য উধারবন্দে।উধারবন্দের পানগ্রাম ২য় খন্ডের হীরা বাউরি নামে এক শ্রমিক তমিজ উদ্দীনের ডাম্পার গাড়ির শ্রমিকের কাজ করেন। হীরা বাউরী মঙ্গলবার গাড়িতে কাজে না যাওয়াতে তমিজ উদ্দিন হীরা বাউরির বাড়িতে গিয়ে গলায় গামছা দিয়ে টেনে হিছরে তমিজের বাড়িতে নিয়ে গিয়ে সপরিবারে মিলে হীরা বাউরির উপরে ঝাপিয়ে পরে।
তমিজ ও পরিবারের সবার মারে হীরা বাউরী অচেতন হয়ে যাওয়ায় তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তমিজ ও তার পরিবারের লোকজনরা। পরে স্থানীয় লোক সহ পরিবারের লোকেরা হীরা বাউরিকে উধারবন্দ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উধারবন্দ হাসপাতাল থেকে হীরা বাউরিকে শিলচর মিডিকেল কলেজে প্রেরন করা হয়। শিলচর মেডিকেলে চিকিৎসা অবস্থায় বুধবার সন্ধ্যায় মৃত্যু হয় হীরা বাউরির।অভিযুক্তদের ফাঁসির দাবীতে বৃহস্পতিবার সকালে উধারবন্দ থানাতে ভিড় জমাতে থাকেন এলাকাবাসীরা । পরে মরোনত্তর পরীক্ষার পরে উধারবন্দ থানার কাছ থেকে মিছিল করে বারিতে নিয়ে যাওয়া হয় হীরা বাউরির দেহ।
সংবাদ 6- ৬ নম্বর জাতীয় সড়কের কালাইনছড়ার এক লাইন হোটেলে বুধবার রাত সাড়ে নটায় বিশেষ অভিযান চালিয়েছিলেন গুমড়া পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারের ইনচার্জ এসআই মানবজ্যোতি মালাকারের নেতৃত্বে এক পুলিশদল। হোটেলের পেছনের মাটির নিচের গর্ত থেকে উদ্ধার হয়েছে ১২২টি প্লাস্টিকের শিশিতে মোট ৩.৭৮ গ্রাম ব্রাউন সুগার। এগুলির আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। গ্রেফতার করা হয়েছে হোটেল মালিক দিগরখালের রঞ্জু নাথের ছেলে রাজু নাথকে।


