তাওয়ানকে ভারতে অন্তর্ভুক্তির পেছনে মূল ভুমিকা ছিল বল্লভভাই প্যাটেলের, দাবি খাণ্ডুর
কে আর সি টাইমস ডেস্ক
তাওয়াংকে কেন্দ্র করে দিন কয়েক আগে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল ভারত এবং চিনের মধ্যে, সেই এলাকাটিকে নাকি ভারতে অন্তর্ভুক্তই করতে চাননি প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। এমনটাই দাবি করলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। তাঁর দাবি, তাওয়াংকে ভারতের অন্তর্ভুক্ত করার পিছনে মূল ভূমিকা ছিল দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের। খাণ্ডু বলেন, ইতিহাসের এমন অধ্যায় আছে যা আমাদের দেশের নাগরিকদের পড়ানো হয়নি।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
এই অধ্যায়টাও তেমন। পেমা খাণ্ডুর দাবি,”তাওয়াংকে ভারতের অন্তর্ভুক্ত করাটা পুরোপুরি সর্দার প্যাটেলের সিদ্ধান্ত ছিল। সেসময় অরুণাচল প্রদেশের নামও অরুণাচল প্রদেশ হয়নি। তখন এই এলাকার শাসনের দায়িত্ব ছিল অসম প্রশাসনের উপর। এর নাম ছিল NEFA বা নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি।” অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দাবি, সেসময়ের সর্দার প্যাটেলের ইচ্ছাতেই অসমের তৎকালীন রাজ্যপাল জয়রামদাস দৌলতরাম জেনারেল বব খাটিংকে তাওয়াংয়ে ভারতের পতাকা উত্তোলন করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রায় দু’মাস লেগে গিয়েছিল পতাকা উত্তোলনের অনুমতি পেতে।


