বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে
কে আর সি টাইমস ডেস্ক
শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতে দীপিকার পাড়ুকোনের গেরুয়া বিকিনি পরা নিয়ে উত্তাল গোটা দেশ। একটি পোশাক রাতারাতি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। আক্রমণ-পালটা আক্রমণে উত্তপ্ত রাজনীতি। গেরুয়া বিকিনি নিয়ে বিজেপির তীব্র বিরোধিতার মাঝে এবার স্মৃতি ইরানির এক পুরনো ভিডিও পোস্ট করে এই বিতর্ক আরও উসকে দিলেন তৃণমূল নেতা ঋজু দত্ত। যার পালটা দিতে ছাড়ছে না গেরুয়া শিবিরও। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির পুরনো একটি ভিডিও পোস্ট করেছেন ঋজু দত্ত। যেখানে স্মৃতিকে গেরুয়া রঙের সুইমস্য়ুটে দেখা যাচ্ছে। ১৯৯৮ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় এভাবেই ক্যামেরার সামনে এসেছিলেন স্মৃতি।



