তার এই সাফল্যে গর্বিত মা বাবা
কে আর সি টাইমস ডেস্ক
প্রথম মুসলিম মহিলা হিসাবে যুদ্ধ বিমানের পাইলট হলেন উত্তরপ্রদেশের সানিয়া মির্জা।টিভি সারানোর মিস্ত্রির মেয়ে, সরকারি স্কুল থেকে পড়াশোনা করে আকাশ ছুঁয়েছেন এই তরুণী। ফাইটার পাইলট হওয়ার পরীক্ষায় পাস করে নজির গড়েছেন তিনি। ২৭ ডিসেম্বর থেকেই স্বপ্নের কাজে যোগ দেবেন তিনি। মেয়ের এই সাফল্যে গর্বিত সানিয়ার মা-বাবা। প্রসঙ্গত, মহিলাদের ফাইটার পাইলট হওয়ার জন্য মাত্র দু’টি আসন ছিল। তারই একটিতে যোগ দেবেন সানিয়া। উত্তরপ্রদেশের জসোভার গ্রামের বাসিন্দা সানিয়া ছোটবেলা থেকেই যুদ্ধবিমান ওড়ানোর স্বপ্ন দেখতেন। গ্রামের সরকারি স্কুলেই ছোটবেলা থেকে পড়াশোনা করেছেন। সরকারি হিন্দি মিডিয়াম স্কুল থেকেই মাধ্যমিক স্তরের পাঠ শেষ করেন সানিয়া। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় রাজ্যের মধ্যে সেরা হন। এরপরেই ফাইটার পাইলট হওয়ার স্বপ্ন পূরণের পথে হাঁটা শুরু উত্তরপ্রদেশের কন্যার। সেঞ্চুরিয়ন ডিফেন্স অ্যাকাডেমিতে গিয়ে সেনায় যোগদানের প্রশিক্ষণ শুরু করেন।

Follow Us


