মহানগরে ফের পুলিশের গুলি চালনা

< 1 - মিনিট |

পুলিশের গুলিতে আহত দুই চোর

কে আর সি টাইমস ডেস্ক

গুয়াহাটি মহানগরে পুলিশের গুলিতে আহত দুই চোর। গীতা নগর পুলিশের গুলিতে আহত হয় এই দুই চোর। এদের নাম গৌরব পাল ও মুকেশ কুমার বলে জানিয়েছে পুলিশ। গীতা নগর পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করেছিল এই দুই চোর। আর পালানোর চেষ্টা করতেই পুলিশ গুলি চালায় এবং তাদের পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ দুই চোরকে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মোবাইল ফোন চুরি করার অভিযোগে এদের গ্রেফতার করেছিল পুলিশ। গতকাল রাতে বামুনি ময়দানের পাশে গুলি চালানোর ঘটনা সংগঠিত হয়। এদিকে জিএম সির অধ্যক্ষ অভিজিৎ শর্মা সংবাদ মাধ্যমকে জানান চোর দুটির পায়ে গুলি লেগেছে। বর্তমানে তারা সুস্থ।

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *