কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১ সিকিমে ভয়াবহ বাস দুর্ঘটনা নিহত ১৬ জওয়ান
২ ৬ দিন আগেই সংসদের শীতকালীন অধিবেশনের সমাপ্ত ঘোষণা
৩ করোনা নিয়ে নতুন এসওপি জারি করল কেন্দ্রীয় সরকার

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – সিকিমে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১৬ জন জওয়ান নিহত হয়েছেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের পাশে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ১৬ জনের মৃত্যু হয়েছে। চারজনকে গুরুত্ব আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Advertisement | InfoCom Solutions
Follow Us

সংবাদ 2- সংসদের শীতকালীন অধিবেশন স্থগিত রাখা হলো। নির্ধারিত সময়ের ছয় দিন আগেই সংসদ মুলতবি ঘোষণা করা হলো। এবার সংসদে চীনের আক্রমণ নিয়ে বেশ কয়েক দফা হাঙ্গামা হয়। বিরোধীদের লাগাতার বয়কটের জন্য সংসদের কোন কাজ হয়নি।

সংবাদ 3- করো না নিয়ে সতর্কতা অবলম্বন করল কেন্দ্রীয় সরকার। আজ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে করোনা সম্পর্কিত এসওপি জারি করা হয়েছে। সতর্কতা অবলম্বন করতে জনসাধারণ। প্রতি আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন রাজ্য সরকারকে সর্তকতা সম্পর্কিত চিঠি আগেই দেওয়া হয়েছে।

সংবাদ 4- কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে আজ দিল্লিতে উদ্বোধন করলেন নর্থইস্ট ফেস্টিভ্যালের। এই ফেস্টিভ্যালে উত্তর-পূর্বের উৎপাদিত বিভিন্ন সামগ্রীর প্রদর্শন রাখা হবে। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ফ্যাশন শো থাকবে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন এই উৎসবের সঙ্গে সঙ্গে উত্তর-পূর্বের উন্নয়নের একটা সম্পর্ক রয়েছে। উত্তর পূর্বের পর্যটনকে আরো আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন পদক্ষেপের উপর তিনি গুরুত্ব আরোপ করেন

সংবাদ 5- রাজস্থান বিজেপির তাদের আক্রোশ যাত্রা বন্ধ করছে না। বিজেপির প্রদেশ সভাপতি সাংসদ তরুণ সিং ঘোষণা করেছিলেন তাদের যাত্রা স্থগিত রাখা হবে। বিজেপি আক্রোশ যাত্রা শুরু করার কথা ঘোষণা করেছিল। কিন্তু আজ ইউ টার্ন নিয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হয়, করোনা বিধি মেনে যাত্রা চলবে

সংবাদ 6- নেপালের জেল থেকে মুক্তি পেল কুখ্যাত অপরাধি চার্জ শুভরাজ। শুভরাজ একসময় ভারতীয় জেলে ১৯ বছর ছিল। অসংখ্য হত্যা মামলায় সে অভিযুক্ত। একবার সে তিহার জেল থেকে পালিয়ে গিয়েছিল। পৃথিবীর বিভিন্ন জেলে থাকার পর আজ সে নেপালের জেল থেকে মুক্তি পেয়েছে। এক আমেরিকার মহিলাকে হত্যার দানের নেপাল পুলিশ তাকে গ্রেফতার করেছিল। অপরাধ জগতের এক কুখ্যাত মাফিয়া চার্লস শুভরাজ এক সময় সারা বিশ্বের সংবাদ শিরোনামে ছিল।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *