শিলচরে পৌঁছলো প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের নশ্বরদেহ

< 1 - মিনিট |

তাঁর মৃতদেহ শিলচরে পৌঁছতেই শোকাকুল পরিবেশ সৃষ্টি হয়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর প্রতিনিধি : শিলচরে পৌঁছলো প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের নশ্বরদেহ।তাঁর মৃতদেহ শিলচরে পৌঁছতেই শোকাকুল পরিবেশ সৃষ্টি হয়। প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্য অজাত শত্রু । তাঁর কোনো শত্রু নেই। দল মত নির্বিশেষে তিনি একজন মহান নেতা ছিলেন। শিলচর জেলা কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক কর্নেন্দু ভট্টাচার্যকে শ্রদ্ধাঞ্জলী জানিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম রায় একথা বলেন।

এদিন গৌতম রায় বলেন, বরাকে কর্নেন্দু ভট্টাচার্যের মতো নেতা জন্মায় নি,আর ভবিষ্যতেও কেউ জন্মাবে না। তিনি অজাতশত্রু। তিনি যে মন্ত্রী হয়েছিলেন এতে তাঁর অবদান রয়েছে।উল্লেখ্য , শনিবার ভোর ৫ ঘটিকায় দিল্লি থেকে তাঁর মরদেহ গুয়াহাটির গোপীনাথ বরদলৈ বিমানবন্দর হয়ে শিলচর কুম্বিরগ্রাম বিমানবন্দরে পৌঁছে । তারপর সোজা তাঁর মালুগ্রামের বাসভবনে নিয়ে আসা হয়। পরবর্তীতে তাঁর বাড়ি থেকে শোভাযাত্রা করে তাঁর পার্থিব শরীর শিলচর জিলা কংগ্রেস কার্যালয়ে নিয়ে আসা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *