গ্রেপ্তার আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন সিইও ছন্দা কোচর
কে আর সি টাইমস ডেস্ক
অবৈধভাবে ৩ হাজার কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ। গ্রেপ্তার আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন সিইও ছন্দা কোচর। ছন্দার স্বামী দীপক কোচরকেও গ্রেপ্তার করেছে সিবিআই। গত বছর দুর্নীতি করে ভিডিওকন কর্তা বেণুগোপাল ধূতকে ঋণ পাইয়ে দেওয়ায় অভিযোগ উঠেছিল দেশের ‘মোস্ট সেলিব্রেটেড ব্যাংকারে’র বিরুদ্ধে। অভিযোগ, নিজের পদ ও ক্ষমতার অপব্যবহার করে নিয়ম নীতি লঙ্ঘন করে ব্যক্তিগত সুবিধার বিনিময়ে ভিডিওকন সংস্থাকে বিপুল অঙ্কের ঋণ পাইয়ে দিয়েছেন ছন্দা। আইসিআইসিআই ব্যাংকের সিইও থাকাকালীন ভিডিওকনকে তিনি যে ৩ হাজার ২৫০ কোটি টাকার ঋণ দিয়েছিলেন, সেটা ছিল বেআইনি। ওই ঋণ পাইয়ে দেওয়ায় ছন্দা এবং তাঁর পরিবারের অন্য সদস্যরা লাভবান হয়েছেন।


