১ আজ দিল্লিতে পৌঁছল রাহুল গান্ধীর ভারত জড়ো যাত্রা/মহাত্মা গান্ধী অটল বিহারীকে জানাবেন শ্রদ্ধা
২ আগে অন্য দেশ ভারতের কথা শুনতো এখন শুনে কাজ করে/বললেন রাজনাথ সিং
৩ ভারতে করোনার নতুন আক্রান্ত ব তিন হাজার ছাড়িয়েছে/সতর্ক স্বাস্থ্য মন্ত্র ক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – আজ আজ দিল্লিতে পৌঁছল রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। দিল্লিতে ঢুকে লালকেল্লা ও রাজঘাটে যাবেন রাহুল গান্ধী। দিল্লিতে এসে রাহুল গান্ধী বলেন দেশজুড়ে ঘৃণার পরিবেশে তিনি ভালোবাসার দোকান খুলতে চান। দিল্লিতে ঢোকার সঙ্গে সঙ্গে অগণিত কংগ্রেস কর্মী যাত্রা অংশ নেন।
সংবাদ 2 আগে আন্তর্জাতিক মঞ্চে ভারত কিছু বললে সবাই শুনত। এখন ভারত যা বলে সেটাই করে। এই হলো পার্থক্য। আজ স্বামী নারায়ণ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবের প্রধান অতিথির ভাষনে এই মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন আন্তর্জাতিক মঞ্চে এখন ভারত চালকের ভূমিকা নিয়েছে।
সংবাদ 3- ভারতের প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা এখন 3000 ছাড়িয়েছে। তবে ৯৮ শতাংশ রোগী সুস্থ হচ্ছেন। এই তথ্য জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে বলা হয় করোনা সংক্রান্ত যাবতীয় সতর্কতা অবলম্বন করতে হবে। শীঘ্রই কঠোর কোভিড প্রটোকল জারি করা হবে বলে জানানো হয়
সংবাদ 4- কান্দাহারের ভারতীয় বিমান ছিনতাই কারীর সঙ্গে যোগাযোগের জন্য তাকে ব্যবহার করা হয়েছিল বলে মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধী চার্লস শুবরাজ। তিনি দাবি করেন তৎকালীন বিদেশ মন্ত্রী যশোবন্ত সিংহের সঙ্গে তার ভালো যোগাযোগ ছিল। তার মাধ্যমে বিমান অপহরণকারীদের সঙ্গে বিদেশ মন্ত্রকের যোগাযোগ তৈরি হয় বলে দাবি করেন শুভরাজ।
সংবাদ 5- আসামে গত এক বছরে কোন ধরনের এনকাউন্টারে কারো মৃত্যু হয়নি বলে মন্তব্য করেন মন্ত্রী পীযূষ হাজারিকা। বিধানসভায় তার এই মন্তব্যের প্রতিবাদ জানার বিধায়ক অখিল গগৈ। এই মন্ত্রীর এই মন্তব্যকে মিথ্যা আখ্যা দেন অখিল। এ নিয়ে বিধানসভায় হট্টগোল পরিবেশের সৃষ্টি হয়। বিরোধীরা মন্ত্রীর এই মন্তব্যতে তীব্র আপত্তি জানান। গত এক বছরের সারা রাজ্যে অনেকগুলি এনকাউন্টার ঘটনা ঘটেছে ।কিন্তু মন্ত্রী অস্বীকার করছেন।
সংবাদ 6- আজ শিলচর শ্মশানে সম্পন্ন হল প্রয়াত প্রাক্তন সাংসদ কর্নেন্দু ভট্টাচার্যের অন্তেষ্টি। অসংখ্য গুণগ্রাহীর মধ্যে উপস্থিত শ্মশান ঘাটে তার দেহ পঞ্চ ভূতে বিলীন হয়। সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছে প্রয়াতের মরদেহ। শিলচর কংগ্রেস ভবনের তাকে শেষ শ্রদ্ধা জানান কংগ্রেসের বিশিষ্ট নেতা সাধারণ নাগরিক ও বিরোধী দলের নেতারা। তার মৃত্যুতে শিলচরের রাজনীতিতে এক অধ্যায়ের অবসান ঘটলো।


