চীন ও পাকিস্তান একসঙ্গে হামলা করতে পারে ভারতে

< 1 - মিনিট |

আশঙ্কা ব্যক্ত কংগ্রেস নেতা রাহুলের

কে আর সি টাইমস ডেস্ক

চমকে দিয়ে চিন ও পাকিস্তান একযোগে ভারতের উপর হামলা চালাতে পারে। যদি যুদ্ধ বাধে তবে একসঙ্গে এই দুই দেশের সঙ্গে লড়তে হবে। ফলে বড় বিপর্যয়ের মধ্যে পড়তে হতে পারে ভারতকে। তবে সেনার উপর আস্থা আছে। প্রাক্তন সেনা কর্তাদের সঙ্গে আলাপচারিতায় জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার প্রাক্তন সেনা কর্তাদের সঙ্গে আলাপচারিতার একটি ভিডিও প্রকাশ করে কংগ্রেস। সেখানেই চিন ও পাকিস্তান নিয়ে আশঙ্কার কথা জানান। কিছুদিন আগে চিনা আগ্রাসন নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী। তারপর থেকে তাঁকে লাগাতার আক্রমণ করতে শুরু করে গেরুয়া শিবির।প্রকাশ্যে আসা ভিডিওতে রাহুলকে বলতে দেখা যায়, আন্তর্জাতিক কূটনীতি এবং সীমান্ত পরিস্থিতি বদলে যাচ্ছে।

একসময় মনে করা হত ভারতের তিন শত্রু- চিন, পাকিস্তান এবং সস্ত্রাসবাদ। রাহুলের বক্তব্য সেই পরিস্থিতি বদলায়নি। কিন্তু বর্তমানে চিন এবং পাকিস্তান একসঙ্গে জুড়েছে। যদি কোনও যুদ্ধ বাধে তা হলে ভারতকে এই দুই দেশের সঙ্গেই একযোগে লড়তে হবে। সে ক্ষেত্রে এক বিরাট বিপর্যয়ের মুখে পড়তে হবে। ভারত এখন অত্যন্ত বিপজ্জনক জায়গায়। সেনার প্রতি আস্থা প্রকাশ করেন কংগ্রেস নেতা। তাঁর কথায়, সেনার প্রতি শুধু সম্মানই নয়, ভালবাসা এবং শ্রদ্ধাও রয়েছে আমার। আপনারাই দেশকে রক্ষা করেন। আপনাদের ছাড়া এই দেশ থাকবেই না।

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *