ন্যাজাল ভ্যাকসিনের দাম জানালো কেন্দ্র

< 1 - মিনিট |

জিএসটি সহ দাম পড়বে এক হাজার টাকা

কে আর সি টাইমস ডেস্ক

নতুন করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে দেশে। ইতিমধ্যে বিদেশ ফেরত কয়েকজন আক্রান্ত। তাঁদের শরীরে সাব-ভ্য়ারিয়েন্ট বিএফ.৭ রয়েছে কি না, তা বোঝা যাবে জিনোম সিকোয়েন্সিংয়ের পরই। এরই মধ্যে করোনা যুদ্ধে আরও একটি হাতিয়ার এসেছে দেশে। ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিন। গত সপ্তাহেই তা অনুমোদন করেছে স্বাস্থ্যমন্ত্রক। আজ তার দাম নির্ধারণ করল কেন্দ্র। জানা গিয়েছে, জিএসটি-সহ তার দাম পড়বে ১০০০ টাকা।

একটি ভায়াল থেকে দু’জন পাবেন ডোজ। মূলত বুস্টার ডোজ হিসেবে এটি ব্যবহার করা যাবে। গত শুক্রবার ভারত বায়োটেকের তৈরি ‘ইনকোভ্যাক’ নামের ন্যাজাল স্প্রে বুস্টার ডোজ হিসেবে প্রয়োগের অনুমোদন পাওয়ার পর থেকেই আমজনতার মনে প্রশ্ন ছিল, সূচবিহীন নাকের ড্রপের দাম কত হবে? শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ন্যাজাল ভ্যাকসিনকে বুস্টার ডোজ হিসেবে অনুমোদন দেওয়া হল। বলা হচ্ছে, ওমিক্রনের মতো স্ট্রেনের দাপট রুখতে সক্ষম এই ভ্যাকসিন। পাশাপাশি নতুন করে কোভিডবিধিও জারি করতে চলেছে স্বাস্থ্যমন্ত্রক। কো-উইন ওয়েবসাইটের মাধ্যমে মিলবে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *