তবে প্রেসক্রিপশনে লেখা না থাকলে এই ওষুধ মিলবে না
কে আর সি টাইমস ডেস্ক
করোনা মহামারীর বাড়বাড়ন্ত রুখতে ফের কোমর বাঁধছে দেশ। তার মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ‘প্রি-কোয়ালিফিকেশন’ বা প্রাথমিক অনুমোদন পেল ‘হেটেরো’ সংস্থার তৈরি ওষুধ, নিরমাকম। এটি একটি ওরাল ড্রাগ, যা করোনা প্রতিরোধে সক্ষম বলে দাবি হায়দরাবাদের প্রস্তুতকারী সংস্থা হেটেরো। এটি ফাইজারের তৈরি ওরাল অ্যান্টি-ভাইরাল ড্রাগ, ‘প্যাক্সলোভিড’-এর জেনেরিক ভার্সন। এই ‘প্যাক্সলোভিড’কে হু-এর তরফে অতি সংকটজনক রোগীদের জন্য সঠিক ওষুধ বলে গণ্য করা হয়েছিল। ফলে কোভিড মোকাবিলায় চিকিৎসকদের হাতে এল একটি বাড়তি হাতিয়ার। তবে প্রেসক্রিপশনে লেখা না থাকলে এই ওষুধ মিলবে না।নির্মাণ সংস্থা জানিয়েছে, কোভিডের লক্ষণ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যে এবং কোভিড পজিটিভ সাব্যস্ত হওয়ার পর সঙ্গে সঙ্গে এই ওষুধ খেতে হবে। এই ওষুধটিকে আগেই প্রাথমিকভাবে অনুমোদন দিয়ে রাখা হয়েছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চূড়ান্ত অনুমোদন দিল নিরমাকমকে।

Follow Us


