নিরাপত্তাবিধি ভেঙ্গেছেন রাহুল

< 1 - মিনিট |

দাবি সিআরপিএফের

কে আর সি টাইমস ডেস্ক

কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহকে বুধবার চিঠি লিখে রাহুল গান্ধী ও ভারত জোড়ো যাত্রার শরিকদের নিরাপত্তা বাড়ানোর আরজি জানিয়েছিল কংগ্রেস। বৃহস্পতিবার সিআরপিএফের তরফে দাবি করা হল, নিরাপত্তাবিধি ভেঙেছেন রাহুলই। ২০২০ সাল থেকে মোট ১১৩ বার নিরাপত্তাবিধি ভেঙেছেন কংগ্রেস নেতা, এমনই অভিযোগ কেন্দ্রীয় পুলিশ বাহিনীর।গতকালই কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তাঁর অভিযোগ ছিল, রাহুলের জেড প্লাস নিরাপত্তা পাওয়ার কথা। কিন্তু ভারত জোড়ো যাত্রায় তাঁর নিরাপত্তা বিস্তর ত্রুটি থেকে গিয়েছে। এমনকী, দেখা গিয়েছে দিল্লিতে থাকাকালীন রাহুলের কাছেই চলে আসছিলেন সাধারণ মানুষ। এই বিষয়টির উল্লেখ করে রাহুলের নিরাপত্তা শক্তিশালী করার আরজি জানিয়েছিলেন তিনি।

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *