প্রশ্ন বরপেটার সাংসদ আব্দুল খালেকের
কে আর সি টাইমস ডেস্ক
অসমে কেন্দ্র পুনর্বিন্যাস নিয়ে নির্বাচন কমিশনের তৎপরতায় প্রশ্ন তুললেন বরপেটার কংগ্রেস সাংসদ আব্দুল খালেক। তিনি রাজ্যের ডিলিমিটেশন প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করে বলেন ২০০৭ সালে রাজ্যে ডিলিমিটেশন প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল। সর্বদলীয় বৈঠকে কেন্দ্র পুনর্বিন্যাস প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এখন কিভাবে নির্বাচন কমিশন সর্বদলীয় বৈঠক না ডেকে রাজ্য ডিলিমিটেশন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিলেন। সাংসদ খালেক আরো বলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও অসাম সরকারের সুপারিশের ভিত্তিতে এই ডিলিমিটেশন প্রক্রিয়া শুরু করা হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে ডিলিমিটেশন প্রক্রিয়ার উদ্যোগ গ্রহণ করেছে তাতে কি লাভ হবে? কারণ আসন তো বাড়ছে না। একই আসন সংখ্যা থাকছে অসমে।


