কেরলে ৫৬ টি জায়গায় অভিযান এনআইএর
কে আর সি টাইমস ডেস্ক
আল কায়দার সঙ্গে যোগ রয়েছে মুসলিম মৌলবাদী সংগঠন ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’র। সম্প্রতি কেরলের এক আদালতে এমনটাই জানিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এবার কেরলে ৫৬টি জায়গায় অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। সংবাদ সংসা সূত্রে খবর, বুধবার থেকে কেরলে অভিযান চালাচ্ছে এনআইএ। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণের রাজ্যটির ৫৬ জায়গায় হানা দিয়েছে গোয়েন্দারা। সন্ত্রাসবাদে অর্থ জোগানোর অভিযোগ রয়েছে নিষিদ্ধ মৌলবাদী সংগঠনটির বিরুদ্ধে। এনআইএ সূত্রে খবর, এদিনের অভিযান মূলত পপুলার ফ্রন্টের ‘অভারগ্রাউন্ড ওয়ারকার্স’দের বিরুদ্ধে ছিল। এই কর্মীরা সংগঠনের কোনও বড় পদে নেই। উপর মহলের নির্দেশে এরা কাজ করে। সেই নেটওয়ার্ক ভেঙে দিতেই অভিযান চালানো হয়েছে।


