প্রয়াত প্রধানমন্ত্রীর মা হিরাবেন মোদী

< 1 - মিনিট |

টুইট করে মায়ের মৃত্যু সংবাদ জানালেন মোদী

কে আর সি টাইমস ডেস্ক

প্রয়াত হীরাবেন মোদি। আহমেদাবাদের হাসপাতালে ভরতি ছিলেন তিনি। মৃত্যুসংবাদ পাওয়ামাত্রই আহমেদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন মাতৃহারা মোদি। গত বুধবার ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারের মতো সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় সুস্থ রয়েছেন তিনি। তবে শুক্রবার ভোররাত ঘড়ির কাঁটায় তখন সাড়ে তিনটে নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় মৃত্যু হয়েছে হীরাবেন মোদির। মায়ের মৃত্যুসংবাদ পাওয়ামাত্রই দিল্লি থেকে আহমেদাবাদের উদ্দেশে রওনা হন তিনি। সকাল সাড়ে সাতটা নাগাদ বিমানবন্দরে পৌঁছন। তার আগে টুইটে মায়ের মৃত্যুসংবাদ দেন মোদি। তিনি লেখেন, “ঈশ্বরের চরণে বিশ্রাম করছে একটা উজ্জ্বল শতবর্ষ। মায়ের মধ্যে আমি সবসময় এক তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগী এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন অনুভব করেছি।”

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *