উদ্বোধনী ভাষনে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে
কে আর সি টাইমস ডেস্ক
বাংলা বরাবরই তাঁর কাছে বিশেষ। এখানকার যে কোনও অনুষ্ঠানে এলে তিনি বঙ্গভূমির প্রতি প্রণত হন। এবারও তার ব্যতিক্রম হল না। শুক্রবার দেশের রেল ব্যবস্থাকে আরও উন্নত করতে সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হল পশ্চিমবঙ্গে। সেই অনুষ্ঠানে সশরীরে হাজির থাকার কথা থাকলেও মায়ের প্রয়াণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসতে পারেননি। তিনি আহমেদাবাদ থেকে ভারচুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। আর সেই কারণে বঙ্গবাসীর কাছে ক্ষমাও চেয়ে নেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী ভাষণে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শোনা গেল মোদির মুখে। ‘ও আমার দেশের মাটি’র প্রতি মাথা ‘ঠেকালেন’ তিনি। রেলের সবুজ পতাকা উড়িয়ে ট্রেনের সূচনা করার পর বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। প্রথমেই তিনি কলকাতায় আসতে না পারার জন্য দুঃখপ্রকাশ করেন, ক্ষমা চেয়ে নেন বঙ্গবাসীর কাছে।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


