আসামে এন আর সি নবীকরনের কাজে ২৬০ কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িত দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্য মন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার করা ঘোষণাকে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ স্বাগত জানিয়েছে

< 1 - মিনিট |

এখানে উল্লেখ করা যেতে পারে যে হাজেলার নেতৃত্বে একটি ত্রুটি পূর্ন এন আর সি প্রস্তুত করা হয় বলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল।

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর – আসামে এন আর সি নবীকরনের কাজে ২৬০ কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িত দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্য মন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার করা ঘোষণাকে ড শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ স্বাগত জানিয়েছে। পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারাণ দে এক বিবৃতিতে বলেন যে কম্পট্রোলার ও অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার এই মর্মে দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে রাজ্যের এন আর সি র ওই সময়ের সমন্বয়ক পদে থাকা আই এ এস অফিসার প্রতীক হাজেলা সহ সকল দোষীদের বিরুদ্ধে সিবিআই বা এন আই এ র দ্বারা তদন্ত করারও প্রয়োজন রয়েছে।আসাম পাবলিক ওয়ার্কস নামের একটি সংগঠনও এবিষয়ে সিবিআই অথবা এন আই এ র দ্বারা তদন্ত করারও দাবি জানিয়েছে।এখানে উল্লেখ করা যেতে পারে যে হাজেলার নেতৃত্বে একটি ত্রুটি পূর্ন এন আর সি প্রস্তুত করা হয় বলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *