আর এস এস সদর দপ্তরে বোমা মেরে উড়িয়ে দেওয়া হুমকি

< 1 - মিনিট |

নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয় সদর কার্যালয়

কে আর সি টাইমস ডেস্ক

ফের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তরে বোমা মারার হুমকি। উড়িয়ে দেওয়া হবে নাগপুরের আরএসএস দপ্তর। শনিবার দুপুরে এমনই হুমকি ফোন আসার পর থেকেই পুরু নিরাপত্তার চাদরে ঢেকেছে সদর কার্যালয়। বম্ব ডিসপোজাল স্কোয়াড, সারমেয় বাহিনীর পাশাপাশি মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনীর অতিরিক্ত জওয়ানও। কে বা কারা এই ফোন করে হুমকি দিল, কী উদ্দেশ্য ছিল তাদের, তা খতিয়ে দেখছে মহারাষ্ট্র পুলিশ। পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুর একটা নাগাদ একটি উড়ো ফোন আসে।

নাগপুরে আরএসএস দপ্তরে বোমা মারার হুমকি দেওয়া হয়। এ প্রসঙ্গে মহারাষ্ট্র পুলিশে জোন থ্রির ডিসিপি গোরাখ ভামরে জানিয়েছেন, দুপুর একটা নাগাদ পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। সেখানেই হুমকি দেওয়া হয়, মহল এলাকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তর বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। এরপরই তড়িঘড়়ি ব্যবস্থা নেওয়া হয়।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *