হত চার হিন্দু নাগরিক
কে আর সি টাইমস ডেস্ক
নতুন বছরের শুরুতেই জঙ্গি হামলায় রক্তাক্ত হয়ে উঠল ভূস্বর্গ। কাশ্মীরের শ্রীনগর ও রাজৌরিতে রবিবার জোড়া হামলা চালাল জঙ্গিবাহিনী। তাতে এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মিলেছে। এঁরা সকলেই নিরীহ গ্রামবাসী বলে জানিয়েছে পুলিশ। এছাড়া গুরুতর জখম হয়ে ৯ জন ভরতি হাসপাতালে। তাঁদের মধ্যে কয়েকজনকে জম্মুর হাসপাতালে স্থানান্তরিত করতে হয়েছে। গোটা এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আরও আঁটসাঁট করা হয়েছে উপত্যকা নিরাপত্তা। রবিবার প্রথম হামলাটি হয় শ্রীনগরে। সেখানে গ্রেনেড হামলা চালায় জঙ্গিবাহিনী। তাতে ৬ জনের জখম হওয়ার খবর মেলে।
এর পরপরই রাজৌরির ডাংরি গ্রামে ভয়াবহ হামলা চলে। জানা গিয়েছে, ভর সন্ধেবেলা সেখানে হানা দেয় ২ বন্দুকবাজ। গ্রামের তিনটি বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে। প্রথমে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে রাজৌরির মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাণ হারান আরও ২ গ্রামবাসী। এখনও ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের জম্মুতে নিয়ে যাওয়া হয়েছে। মেডিক্যাল কলেজের সুপার এই খবর নিশ্চিত করেছেন।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


