কাছাড় জেলার উত্তর কৃষ্ণপুর সাবাসপুরে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা

< 1 - মিনিট |

চলন্ত গাড়ি খড়ের উপরে আগুন লেগে যায়- আগুনে খড়ের সঙ্গে গাড়িও পুড়ে ছাই হয়ে যায়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

কাছাড় জেলার উত্তর কৃষ্ণপুর সাবাসপুরে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। চলন্ত গাড়ি খড়ের উপরে পড়ে যাওয়ায় ঘটল এই ভয়ঙ্কর দুর্ঘটনা।রক্ষা পেলেন চালক সহ অন্যান্যরা।ঘটনাটি ঘটে সোমবার আড়াইটায় সাবাসপুর বাইপাসে।জানা যায়,মেডিকেল ঘুংঘুরের দিক থেকে দ্রুত গতিতে সাবাসপুর আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুত লাইনের খুঁটি ধাক্কা মেরেই খড়ের উপর গিয়ে পড়ে চার চাকার একটি বাহন। এতে গাড়িতে আগুন লেগে যায়।আগুনে খড়ের সঙ্গে গাড়িও পুড়ে ছাই হয়ে যায়।খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনী দ্রুত পৌঁছে আগুন আয়ত্বে আনন।তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *