এবার বড় বাজারে হানা ৬০ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ
কে আর সি টাইমস ডেস্ক
বড়বাজারে হানা দিয়ে ষাট লক্ষ টাকা উদ্ধার করল গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে মধ্য কলকাতার বড়বাজার জুড়ে চলে এই অভিযান। তাতেই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে বড়বাজার থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হিসাব বহির্ভূত বড় পরিমাণ টাকা বড়বাজার ও পোস্তা অঞ্চলে পাচার হচ্ছে, এমন খবর লালবাজারে গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার আধিকারিকদের হাতে আসে।
তারই ভিত্তিতে গোয়েন্দারা বিভিন্ন জায়গায় হানা দেন। সোমবার বিকেল পাঁচটা নাগাদ বিষ্ণুপদ আঁশ নামের এক ব্যক্তিকে ৯ লক্ষ ৩৭ হাজার ৫০০ টাকা সহ গ্রেপ্তার করা হয়। তারপর একে একে বিজয় শর্মা, প্রদীপ চক্রবর্তী, ঝন্টু নস্কর, সন্দীপ ঠাকুর-সহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৫৯ লক্ষ ৭৬ হাজার ২০০ টাকা।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


