বড়সড় ভাঙনের মুখে যোশিমঠ

< 1 - মিনিট |

সরানো হচ্ছে বাসিন্দাদের

কে আর সি টাইমস ডেস্ক

বড়সড় ভাঙনের মুখে যোশিমঠ। ৫৬১টি বাড়িতে দেখা দিয়েছে ফাটল। যে কোনও সময় ঘটে যেতে পারে বিপর্যয়। কিন্তু পুনর্বাসনের দাবি জানিয়েও লাভ হচ্ছে না। এই দাবিতে সোচ্চার হয়েছিলেন এলাকার বাসিন্দারা। শেষ পর্যন্ত শুরু হল যোশিমঠ খালি করে দেওয়ার কাজ। নৈশাবাসে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বহু পরিবারকে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় কোনও হোটেলে থাকা যাবে না বলে পর্যটকদের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হচ্ছে চপার। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। নিজেও পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করেছেন। চামোলি জেলার বহু এলাকা ক্ষতিগ্রস্ত। আতঙ্ক গ্রাস করেছে পর্যটকদেরও।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *