এবার হবে আসল খেলা

< 1 - মিনিট |

মেঘালয়ে ডাক দিল তৃণমূল কংগ্রেস

কে আর সি টাইমস ডেস্ক

বিধানসভায় ৬০ আসনের মধ্যে প্রথম দফায় ৫২ জন প্রার্থীর নাম ঘোষণা হয়ে গিয়েছে। বোঝা যাচ্ছিল, পুরো মাঠের দখল আর কেবল সময়ের অপেক্ষা। সেই ‘খেলা’র গতি বাড়াতে মেঘালয়ের জন্য ‘এবার হবে আসল খেলা’-র ডাক দিল ঘাসফুল শিবির।মেঘালয়ের আসন্ন বিধানসভা ভোটে লড়াইয়ের সুর তাই ‘এবার হবে আসল খেলা’। সব কিছু ঠিক থাকলে, ফেব্রুয়ারির শেষে বা মার্চের গোড়ায় ত্রিপুরা এবং নাগাল্যান্ডের সঙ্গেই মেঘালয়ে বিধানসভা ভোট হওয়ার কথা।

ক্ষমতাসীন এনপিপির পাশাপাশি লড়াইয়ে রয়েছে তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস। মেঘালয় থেকে লোকসভা ভোটেও জয়ী হয়েছিল তৃণমূল। ২০০৪-এ ওই রাজ্যের তুরা কেন্দ্র থেকে জোড়াফুল প্রতীকে জিতেছিলেন লোকসভার প্রাক্তন স্পিকার পূর্ণ অজিটক সাংমা। এবার সেই মেঘালয়ে ক্ষমতা দখলের লড়াইয়ে তৃণমূল। বিধানসভা ভোটের রণকৌশল স্থির করতে গত ডিসেম্বরে মেঘালয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয়ে গিয়েছে লড়াই। তাতে গতি আনতে বাংলার মতোই ‘খেলা হবে’-এর ডাক মেঘালয়েও

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *