জাঁকিয়ে শীত পড়েছে উত্তর ভারতে

< 1 - মিনিট |

কানপুরে প্রবল ঠান্ডায় পাঁচ দিনে মৃত্যু ৯৮ জনের

কে আর সি টাইমস ডেস্ক

বছর শেষ থেকেই জাঁকিয়ে শীত পড়েছে উত্তর ভারতে। শনিবার রাজস্থানের কিছু এলাকায় হিমাঙ্কের নিচে নামে তাপমাত্রা। বারবার শৈত্যপ্রবাহ নিয়ে সতর্কও করে মৌসম ভবন। বিশেষত দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে ভয়ংকর শীত ও কুয়াশায় বিপর্যস্ত সাধারণ জনজীবন। এমনকী মৃত্যু হয়েছে বহু মানুষের। শুধু উত্তরপ্রদেশের কানপুর শহরে প্রবল ঠান্ডায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে ৯৮ জনের। কানপুরের একটি বেসরকারি হাসপাতালের পরিসংখ্যান বলছে, গত এক সপ্তাহে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে ভরতি হয়েছেন ৭২৩ জন।

এদের অনেকেই ঘরে ফেরেননি। কানপুর শহরের পরিচিত বেসরকারি হাসপাতাল এল পি এস ইনস্টিটিউট অফ কার্ডিওলজি শৈত্যপ্রবাহে মৃত্যুর পরিসংখ্যান দিয়েছে। তা থেকে জানা গিয়েছে, পাঁচদিনে যে ৯৮ জনের মৃত্যু হয়েছে কানপুরে তাঁদের মধ্যে ৪৪ জন হাসপাতালে মারা গিয়েছেন। বাকি ৫৪ জন চিকিৎসাটুকুও পাননি। প্রচণ্ড ঠান্ডায় হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার ১৪ জন মারা গিয়েছেন ওই হাসপাতালে। এঁদের মধ্যে ছ’জন চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। আট জনকে হাসপাতালে আনা হয় মৃত অবস্থাতেই।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *