আলিপুরদুয়ার আদালতে আত্মসমর্পণ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর
কে আর সি টাইমস ডেস্ক
সোনার দোকানের চুরির মামলায় অবশেষে আদালতে আত্মসমর্পণ করলেন কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মঙ্গলবার কর্মী, সমর্থকদের নিয়ে আলিপুরদুয়ার আদালতে তিনি আত্মসমর্পণ করেন।২০০৯ সালে আলিপুরদুয়ার শহরে দুটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। ওই দুই মামলায় নিশীথ প্রামাণিক অভিযুক্ত ছিলেন। প্রথম ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের বিরুদ্ধে আই পি সি ৪৫৭,৩৮৫ ও ৪১১ নম্বর ধারায় মামলা রুজু হয়। দ্বিতীয় চুরির ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৪৬১, ৩৭৯ ও ৪১১ নম্বর ধারায় মামলা রুজু করা হয়। এই দুই মামলার বারাসাতের এমএলএ, এমপি আদালতে বিচারের জন্য গিয়েছিল। কিন্তু হাইকোর্টের অনুমতি ক্রমে এই দুই মামলা ফের আলিপুরদুয়ারের ট্রায়াল কোর্টে ফেরত আসে। জোড়া চুরির ঘটনায় গত বছরের নভেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে জারি হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


