শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের মত, বিষয়টি জাতীয় স্বার্থের
কে আর সি টাইমস ডেস্ক
জোর করে ধর্মান্তকরণ ইস্যুতে সুপ্রিম কোর্টের তোপে তামিলনাড়ু সরকার। বিচারপতিদের মৌখিক পর্যবেক্ষণ, ধর্মান্তকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেছে স্ট্যালিন সরকার। যা দেখে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের মত, বিষয়টা জাতীয় স্বার্থের। তাই রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করবেন না। তামিললাড়ুতে জোর করে, মিথ্যা বলে কিংবা টাকার লোভ দেখিয়ে ধর্মান্তকরণের ঘটনা ঘটছে বলে অভিযোগ। শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপি মুখপাত্র তথা আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। তাঁর দায়ের করা পিটিশনের শুনানি চলছে শীর্ষ আদালতের বিচারপতি এম আর শাহ ও বিচারপতি সি টি রবিকুমারের ডিভিশনে বেঞ্চে।
বিষয়টিকে লঘু করে দেখানোর চেষ্টার অভিযোগ ওঠে তামিলনাড়ুর বিরুদ্ধে। উইলসন আরও বলেন, বিষয়টা রাজ্যের আইনসভার উপর ছেড়ে দেওয়া হোক। সওয়াল জবাব চলাকালীন তামিলনাড়ুর আইনজীবী পি উইলসন বলেন, মামলাকারী অশ্বিনী উপাধ্যায় বিজেপি মুখপাত্র। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রয়েছে। মামলাটি সম্পূর্ণ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও বলেন, “সংবিধান অনুযায়ী ধর্মান্তকরণ রাজ্যের বিষয়। তামিলনাড়ুতে কোনও জোর করে ধর্মান্তকরণের ঘটনা ঘটেনি। মামলাকারীর অভিযোগ মিথ্যা।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


