কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ ধর্মান্তকরণ ইস্যুতে সুপ্রিম তোপে তামিলনাড়ু সরকার
২ উত্তর ভারতের প্রবল শৈত্য প্রবাহে ৯৮ জনের মৃত্যু
৩ গুয়াহাটিতে চালু হলো জি ফাইভ পরিষেবা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – ধর্মান্তকরণ ইস্যুতে সুপ্রিম কোর্টের তোপে তামিলনাড়ু সরকার। বিচারপতিদের মৌখিক পর্যবেক্ষণ, ধর্মান্তকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেছে স্ট্যালিন সরকার। যা দেখে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের মত, বিষয়টা জাতীয় স্বার্থের। তাই রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করবেন না। তামিললাড়ুতে জোর করে, মিথ্যা বলে কিংবা টাকার লোভ দেখিয়ে ধর্মান্তকরণের ঘটনা ঘটছে বলে অভিযোগ। শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপি মুখপাত্র তথা আইনজীবী অশ্বিনী উপাধ্যায়।

তাঁর দায়ের করা পিটিশনের শুনানি চলছে শীর্ষ আদালতের বিচারপতি এম আর শাহ ও বিচারপতি সি টি রবিকুমারের ডিভিশনে বেঞ্চে। বিষয়টিকে লঘু করে দেখানোর চেষ্টার অভিযোগ ওঠে তামিলনাড়ুর বিরুদ্ধে। উইলসন আরও বলেন, বিষয়টা রাজ্যের আইনসভার উপর ছেড়ে দেওয়া হোক। সওয়াল জবাব চলাকালীন তামিলনাড়ুর আইনজীবী পি উইলসন বলেন, মামলাকারী অশ্বিনী উপাধ্যায় বিজেপি মুখপাত্র। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রয়েছে। মামলাটি সম্পূর্ণ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও বলেন, “সংবিধান অনুযায়ী ধর্মান্তকরণ রাজ্যের বিষয়। তামিলনাড়ুতে কোনও জোর করে ধর্মান্তকরণের ঘটনা ঘটেনি। মামলাকারীর অভিযোগ মিথ্যা।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 2- বছর শেষ থেকেই জাঁকিয়ে শীত পড়েছে উত্তর ভারতে। শনিবার রাজস্থানের কিছু এলাকায় হিমাঙ্কের নিচে নামে তাপমাত্রা। বারবার শৈত্যপ্রবাহ নিয়ে সতর্কও করে মৌসম ভবন। বিশেষত দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে ভয়ংকর শীত ও কুয়াশায় বিপর্যস্ত সাধারণ জনজীবন। এমনকী মৃত্যু হয়েছে বহু মানুষের। শুধু উত্তরপ্রদেশের কানপুর শহরে প্রবল ঠান্ডায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে ৯৮ জনের। কানপুরের একটি বেসরকারি হাসপাতালের পরিসংখ্যান বলছে, গত এক সপ্তাহে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে ভরতি হয়েছেন ৭২৩ জন।

এদের অনেকেই ঘরে ফেরেননি। কানপুর শহরের পরিচিত বেসরকারি হাসপাতাল এল পি এস ইনস্টিটিউট অফ কার্ডিওলজি শৈত্যপ্রবাহে মৃত্যুর পরিসংখ্যান দিয়েছে। তা থেকে জানা গিয়েছে, পাঁচদিনে যে ৯৮ জনের মৃত্যু হয়েছে কানপুরে তাঁদের মধ্যে ৪৪ জন হাসপাতালে মারা গিয়েছেন। বাকি ৫৪ জন চিকিৎসাটুকুও পাননি। প্রচণ্ড ঠান্ডায় হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার ১৪ জন মারা গিয়েছেন ওই হাসপাতালে। এঁদের মধ্যে ছ’জন চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। আট জনকে হাসপাতালে আনা হয় মৃত অবস্থাতেই।

সংবাদ 3- লোয়াইরপোয়ার বজরং দলের সদস্য শম্ভু কৈরীর হত্যাকাণ্ডের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত। lমঙ্গলবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি শান্তনু নায়েক বলেন, গত রবিবার দলের তিনদিনের শিবির শেষ করে বাড়ি ফেরার পথে বজরং দলের সদস্য শম্ভু কৈরীকে হত্যা করা সেলিম উদ্দিনের সঙ্গে জেহাদীদের সাথে হাত রয়েছে ।

শান্তনু নায়েক বলেন, আসামের মধ্যে প্রথম এরকম ঘটনা ঘটেছে lএই ঘটনার প্রতিবাদে বুধবার বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল শিলচরে এক প্রতিবাদী কর্মসূচি হাতে নিয়েছে l তিনি বলেন , সেলিম উদ্দিনের জেহাদিদের সাথে যোগাযোগ রয়েছে ,সে নিশ্চয় জেহাদি প্রশিক্ষণ নেয়, এন আইএ তদন্ত হওয়া উচিত বলে সরকারের কাছে দাবি জানিয়েছেন শান্তনু নায়েক । এদিন সাংবাদিক বৈঠকে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সম্পাদক স্বপন শুক্লবৈদ্য ও গোপাল ভট্টাচার্য ঘটনার নিন্দা ও ধিক্কার জানিয়ে বক্তব্য রাখেন।

সংবাদ 4- গুয়াহাটিতে আজ থেকে শুরু হয়েছে জিওর ৫জি পরিষেবা । মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা উদ্বোধন করেছেন ।এরপর বরাক উপত্যকার শিলচর শহরে এই পরিষেবা শুরু করা হবে । তাছাড়া ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত সারা রাজ্যে এই পরিষেবা শুরু হয়ে যাবে । আজ থেকেই মহানগরের কামাখ্যা মন্দিরে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা শুরু করেছে জিও ।

সংবাদ 5- অন্যদিকে মা কামাখ্যা মন্দিরে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দেওয়ার জন্য মুকেশ আম্বানিকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মুকেশ আম্বানি ইতিমধ্যে কামাখ্যা মন্দিরের জন্য বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছেন । এবার কামাখ্যা মন্দিরে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দিয়ে মুকেশ আম্বানি ফের একবার মন্দিরের ভক্তদের জন্য খুশির খবর নিয়ে এসেছেন । রাজ্যের কৃত্রিম বন্যা এবং করোনার ভয়াবহ সংক্রমণ কালেও রিলায়েন্স নানাভাবে রাজ্যবাসীর উপকার করেছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

সংবাদ 6- সোমবার সকাল সকাল এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হল শিলচর বিমান বন্দর। প্রেমের টানে বাড়ি ছেরে পালাতে গিয়ে বিমানবন্দরে কর্তব্যরত সুরক্ষা কর্মীদের হাতে আটক কাছার জেলার জয়পুর ও করিমগঞ্জের ২নাবালিকা মেয়ে।বিমানবন্দরে কর্তব্যরত সুরক্ষাকর্মীরা দেখতে পান ২সময়ে দুই নাবালিকা মেয়ে শিলচর কলকাতা মুম্বাই ও শিলচর কলকাতা বেঙ্গালুরু বিমানে চরবে বলে একা একা বসে আছে। নাবালিকা মেয়ে একা দেখে সন্দেহ জাগে সুরক্ষা কর্মীদের। মেয়েদের জিজ্ঞাসাবাদ করতেই সুরক্ষা কর্মীরা জানতে পারে ভালোবাসার টানে বাড়ি ছেরে পালিয়ে একজন মুম্বাই ও অন্যজন বেঙ্গালুরু যাচ্ছে প্রমিকের কাছে। কর্তব্যরত সুরক্ষা কর্মীরা সঙ্গে সঙ্গে মেয়ে দুইটিকে আটক করে খবর দেন কুম্ভীরগ্রাম আউটপোস্টে। আউটপোস্টের ইনচার্য দয়াময় সিং মেয়েটিকে আটক করে থানায় নিয়ে আসেন।

পুলিশ মেয়ে দুটির বাবাকে আউটপোস্টে ডেকে আনে সমজে দেন বাবার হাতে দুই নাবালিকা মেয়েকেই। এ দিকে মেয়েদুটিকে বিমানবন্দরে পুলিশ আটক করেছে খবর পেয়ে দুই প্রমিক যুবকের মোবাইল বন্ধ আসছে। পুলিশ মেয়েদুটির কাছথেকে যুবকদের বেপারে জানতে চাইলে কিছুই বলতে রাজি হয়নি। বিমানবন্দরে ২নাবালিকা মেয়ে আটক হওয়ার খবরে কুম্ভীরগ্রাম এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। অনেকে সন্দেহ প্রকাশ করে বলেছেন নিশ্চয় যুবক দুটি নারী পাচার চক্রের সঙ্গে জরিত না হলে নাবালিকা মেয়ে দুটিকে এভাবে একা যাওয়ার জন্য বলত না। পুলিশ সঠিক তদন্ত করলে আসল সত্য বেরিয়ে আসবে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *