১ আমেরিকায় সাইবার হানার ভয়ে বন্ধ বিমান পরিষেবা
২ মুসলমানরা নিশ্চিন্তে এদেশে থাকুন, কিন্তু নিজেদের শ্রেষ্ঠ ভাবলে হবে না / বললেন আরএসএস প্রধান
৩ বিহারের জাতিগত গণনাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – আমেরিকায় বিমান পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে। এর কারণ কি সাইবার হানা। গোটা যুক্তরাষ্ট্র জুড়ে চলছে এই জল্পনা। যদিও মার্কিন প্রশাসন জানিয়েছে সাইবার হামলার জন্য নয় যান্ত্রিক প্রশাসনিক ত্রুটির জন্য বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমান বন্দর গুলিতে সারিবদ্ধভাবে শত শত বিমান দাঁড়িয়ে আছে। সব ধরনের উড়ান বাতিল করে দেওয়া হয়েছে। যা আমেরিকার ইতিহাসে অতীতে হয়নি। একটি বিশেষ সূত্রের দাবি যে সাইবার হানার ভয়েই এই বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
সংবাদ 2- ভারতীয় মুসলমানরা অবশ্যই এদেশে নিশ্চিন্তে তাদের ধর্ম পালন করতে পারবেন। তবে আমরাই শ্রেষ্ঠ, আমরা একসময় রাজত্ব করেছিলাম আবার করব ,এই মনোভাব ত্যাগ করতে হবে। এই মন্তব্য করে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, ভারতে মুসলমানরা তাদের ধর্ম পালন করতে পারবেন ।তাদের সমস্ত অধিকার থাকবে। সবার সঙ্গে মিলেমিশে তাদের থাকতে হবে। আমি শ্রেষ্ঠ আমার সবকিছুই শ্রেষ্ঠ এই ধরনের মনোভাব রাখলে চলবে না ।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 3- বিহারের জাতিভিত্তিক জনগণের প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্ট এই আবেদন গ্রহণ করেছে। আবেদনকারীর পক্ষ থেকে বলা হয়েছে এ ধরনের জনগণনা শুধুমাত্র কেন্দ্রীয় সরকার করতে পারে রাজ্য সরকারের করার কোন অধিকার নেই। যুক্তরাষ্ট্রীয় সংবিধান এতে লংঘন করা হচ্ছে বলে আবেদনপত্রে দাবি করা হয়েছে। সম্প্রতি বিহার সরকার বিহারের জাতিভিত্তিক গণনা শুরু করেছে।
এই দাবি নিয়ে এক সময় নিতিশ কুমার ও আর জেডি নেতা তেজস্বী যাদব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন। তখন নিতিশ কুমার বিজেপির জোট সঙ্গী ছিলেন। এই গণনা নিয়ে এখন বিহারের রাজনীতি তোলপাড়। যদিও রাজ্য সরকার বলেছে এটা শুধু জাতিগত তথ্য সংগ্রহের জন্য করা হচ্ছে।
সংবাদ 4- বুধবার সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী জম্মু ও কাশ্মীর। বরফে ঢাকা রাস্তা দিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ভারতীয় সেনার গাড়ি। প্রাণ হারান এক আধিকারিক-সহ তিন জওয়ান। অন্য দিনের মতোই টহলদারির জন্য এদিন সকালে কুপওয়ারার মাছাল সেক্টরে যাচ্ছিল সেনার গাড়িটি। কিন্তু কাজে গিয়ে আর ফেরা হল না তিন জওয়ানের। ভারতীয় সেনার চিনার কোর্পসের তরফে টুইট করে জানানো হয়েছে, রোজকার মতো টহলদারির সময় রাস্তার ধারের গভীর খাদে পড়ে যায় গাড়িটি। প্রাণ হারান জুনিয়র কমিশনড অফিসার ও দুই আদার ব়্যাঙ্কের জওয়ান। রাস্তায় বরফ থাকার জন্যই পিছলে দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তিনজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
সংবাদ 5- অসমে আগামী দুই বছরের জন্য প্রাথমিক কিংবা মাধ্যমিক টেট পরীক্ষা আয়োজন করবে না সরকার। এর পরিবর্তে সরকারের তরফে সিটেট পরীক্ষায় সফল হওয়া প্রার্থীদের রাজ্যের শিক্ষা বিভাগে চাকরির জন্য আবেদন করার সুযোগ করে দেওয়া হবে । যেহেতু বছরে দুইবার করে সিটেট পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে, ফলে এক্ষেত্রে প্রার্থীরা অধিক সুযোগ পাবেন বলে মন্তব্য করেছেন তিনি। মন্ত্রীর এই ঘোষণায় ইতিমধ্যেই প্রতিবাদের সুর চালু হয়েছে বিভিন্ন সংগঠন।
সংবাদ 6- অসমের শিক্ষা ক্ষেত্রে চতুর্থ বারের জন্য তিন পর্যায়ে গুণোৎসব আয়োজন হবে।প্রথম পর্যায়ে ১৮ই জানুয়ারি থেকে ২১ জানুয়ারি, দ্বিতীয় পর্যায়ে ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি এবং তৃতীয় পর্যায়ে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত গুণোৎসবের প্রক্রিয়া চলবে । বরাক উপত্যকার তিনটি জেলা করিমগঞ্জ, হাইলাকান্দি এবং কাছাড়ে পর পর তিন পর্যায়ে গুণোৎসবের আসর বসবে বলে জানালেন শিক্ষা মন্ত্রী ড: রনোজ পেগু ।
সংবাদ 7- দিল্লিতে টাইমস অফ ইন্ডিয়ার অফিসে আগুন লেগে আতঙ্ক ছড়াল। বুধবার দুপুর ২টো বেজে ১৫ মিনিট নাগাদ আগুন লাগে এই বিল্ডিংটিতে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসে দমকলের ৬টি ইঞ্জিন। খালি করে দেওয়া হয়েছে বিল্ডিংটি। আজ দুপুরে তীব্র কর্মব্যস্ততার মাঝে হঠাই বিল্ডিংয়ের চতুর্থ তলের একটি ঘরে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় বিল্ডিংটি। আগুন লাগার ফলে আতঙ্ক ছড়ায় কর্মীদের মধ্যে। খবর পেয়ে প্রথমে দলকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও একটি ইঞ্জিন আসে সেখানে। তবে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

সংবাদ 8- কাছাড় জেলার চন্দ্রনাথ পুর থেকে অরুনাচল জংশন পর্যন্ত একটি নতুন রেল লাইন নির্মাণ করার উদ্দেশ্যে রেলওয়ে বোর্ড সার্ভে করার জন্য মঞ্জুরী দিয়েছে । রেলওয়ে সূত্র থেকে জেড আর ইউ সি সির সদস্য বিশিষ্ট সাংবাদিক হারাণ দেকে এতথ্য জানিয়ে বলা হয় যে এই সার্ভের কাজ আগামী দুতিন মাসের মধ্যেই শুরু করা হবে ।
এ প্রসঙ্গে সামাজিক সংগঠন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি হারাণ দে সাংবাদিকদের বলেন যে গত কয়েক বছর ধরে পরিষদ প্রথম অবস্থায় চন্দ্র নাথ পুর থেকে ময়নার বন্ধ পর্যন্ত নতুন রেল পথ বসানোর দাবি করে আসছিল। রেল বিভাগ অরুনাচল কে উন্নত করে তোলার পরিপ্রেক্ষিতে পরিষদ পরবর্তী সময়ে চন্দ্র নাথ পুর থেকে অরুনাচল জংশন পর্যন্ত রেল লাইন বসানোর দাবি জানালে রেল বোর্ড এতে সম্মতি দেয়। জানিয়েছে সংবাদ সংস্থা পিএন সি।


