এবার থেকে এই প্রকল্পের নাম হবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা
কে আর সি টাইমস ডেস্ক
ইউপিএ সরকারের আমলে ঘোষিত জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের নাম বদলে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এবার থেকে এই প্রকল্পের নাম হবে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’। এই প্রকল্পের অধীনেই দেশের ৮১ কোটি গরিব মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। গত বছরের শেষ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কোভিড পরিস্থিতির পর শুরু করা বিনামূল্যে অতিরিক্ত রেশন দেওয়ার প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয়েছিল, আগামী এক বছর জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী পাঁচ কেজি করে খাদ্যশস্য বিনামূল্যে দেওয়া হবে।
ইউপিএ আমলে চালু হওয়া আইনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনাকে। মনমোহন সিং সরকারের চালু করা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের নাম বদলে কোভিডের সময় যে প্রকল্প চালু হয়েছিল, তার নাম ‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা’ করে দেওয়া হল। এত দিন যে চালের জন্য প্রতি কেজি ৩ টাকা, গম প্রতি কেজি ২ টাকা নেওয়া হত সেই খাদ্যশস্য এই প্রকল্পের অধীনে দেওয়া হবে বিনামূল্যে।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


