শোক প্রকাশ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী
কে আর সি টাইমস ডেস্ক
ভারত জোড়ো যাত্রায় হাঁটতে হাঁটতে মৃত্যু হল পাঞ্জাবের কংগ্রেস সাংসদ সন্তোখ সিং চৌধুরীর। শনিবার সকালে রাহুলের সঙ্গে ওই যাত্রায় অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎই অসুস্থ বোধ করতে থাকেন জলন্ধরের সাংসদ। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রবীণ রাজনীতিবিদকে মৃত বলে ঘোষণা করেন। এই দুঃসংবাদ পেয়ে দ্রুত যাত্রা থেকে বিরতি নিয়ে হাসপাতালে পৌঁছেছেন রাহুল গান্ধী।
এদিনের মতো যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লা প্রবীণ নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সব সময়ই জনহিতকর বিষয়ে সরব হতে দেখা গিয়েছে ওই সাংসদকে। তিনি সংসদে দৃঢ় ভাবে নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করতেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্পিকার নিহতের আত্মার শান্তি কামনা করেছেন। তাঁর মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মানও।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


