কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

4 - মিনিট |

১ সেনাবাহিনীতে পুরনো পেনশন নীতি চালু করতে বলল সুপ্রিম কোর্ট
২ প্রেমিকের সামনেই প্রেমিকাকে গণধর্ষন তামিলনাডুতে
৩ ভারত জড়োযাত্রায় অংশ নিয়ে কংগ্রেস সংসদের হৃদরোগের মৃত্যু

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – পুরনো পেনশন ব্যবস্থাতেই সেনা, বায়ুসেনা, নৌসেনার কর্মীদের মতো পেনশন পাওয়ার অধিকার রয়েছে আধা সেনাকর্মীদেরও। এমনই এক ঐতিহাসিক রায় দিয়েছে দিল্লি হাই কোর্ট। সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স কেন্দ্রীয় সেনাবাহিনীরই অংশ। এবং ওই সেনাকর্মীদেরও একই সুযোগ সুবিধা দিতে হবে। এমনই এক রায় দেওয়ার সময় ওপিএস অর্থাৎ পুরনো পেনশন ব্যবস্থা নিয়ে এই নির্দেশ দিয়েছে আদালত। এই রায়কে যুগান্তকারী বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সুরেশ কান্ত ও নীনা কৃষ্ণ বনসলের বেঞ্চে ছিল শুনানি। এই রায় দেওয়ার সময় সংবিধানের ২৪৬ ধারার কথা উল্লেখ করেন বিচারপতিরা। তাঁরা জানিয়েছেন, এই ধারায় বলা আছে, ভারতের সেনাবাহিনীর মধ্যে নৌসেনা, আর্মি ও বায়ুসেনার সঙ্গে অন্য সেনাবাহিনীগুলিকেও রাখা হয়েছে। যা থেকে পরিষ্কার, সিসিএস পেনশন আইন, ১৯৭২ অনুযায়ী পুরনো পেনশন ব্যবস্থার সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে সিএপিএফ কর্মীদেরও। আগামী ৮ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। কেন্দ্রকে তাদের নির্দেশে এমনটাই জানিয়ে দিয়েছে দিল্লি হাই কোর্ট।

সংবাদ 2- প্রেমিকের সামনেই কলেজ পড়ুয়া তরুণীকে গণধর্ষণ তামিলনাড়ুতে। প্রেমিকের গলায় ছুরি ধরে হাইওয়ে থেকে তরুণীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে একে একে ৬ জন দুষ্কৃতী ধর্ষণ করে বলে অভিযোগ। কোনও মতে দুষ্কৃতীদের থেকে উদ্ধার পেয়ে বাড়ি ফেরেন তরুণী। এর পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এখনও পর্যন্ত পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ষষ্ঠ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে অসুস্থ তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাটি সংগঠিত হয় বৃহস্পতিবার বেঙ্গালুরু-পুদুচেরী হাইওয়েতে।

কলেজের সতীর্থ তরুণী-তরুণী ঘুরতে বেরিয়ে ছিলেন। সন্ধে ৭টা নাগাদ নির্জন জায়গায় নেশাগ্রস্ত দুই যুবক তাঁদের পথ আটকায়। এর পর আরও চার দুষ্কৃতী যোগ দেয়। প্রেমিকের গলায় ছুরি ধরে তরুণীকে হাইওয়ের পাশের জঙ্গলে টেনে নিয়ে যায় ৬ জন। এবং একে একে ধর্ষণ করে তরুণীকে। দুষ্কৃতীদের মুখে মাস্ক পরা ছিল, তাছাড়া অন্ধকার নামায় তাদের চিনতে পারেননি, জানিয়েছেন তরুণী।

সংবাদ 3- ভারত জোড়ো যাত্রায় হাঁটতে হাঁটতে মৃত্যু হল পাঞ্জাবের কংগ্রেস সাংসদ সন্তোখ সিং চৌধুরীর। শনিবার সকালে রাহুলের সঙ্গে ওই যাত্রায় অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎই অসুস্থ বোধ করতে থাকেন জলন্ধরের সাংসদ। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রবীণ রাজনীতিবিদকে মৃত বলে ঘোষণা করেন। এই দুঃসংবাদ পেয়ে দ্রুত যাত্রা থেকে বিরতি নিয়ে হাসপাতালে পৌঁছেছেন রাহুল গান্ধী।

এদিনের মতো যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লা প্রবীণ নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সব সময়ই জনহিতকর বিষয়ে সরব হতে দেখা গিয়েছে ওই সাংসদকে। তিনি সংসদে দৃঢ় ভাবে নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করতেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্পিকার নিহতের আত্মার শান্তি কামনা করেছেন। তাঁর মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মানও।

সংবাদ 4- আতঙ্কের অপর নাম যোশিমঠ। রিপোর্ট বলছে, মাত্র ১২ দিনেই সাড়ে পাঁচ সেন্টিমিটার ডুবেছে যোশিমঠ! এই অবস্থায় বৃষ্টি-তুষারপাতের ধাক্কায় পরিস্থিতি আরও ভয়াবহ। এবার সঙ্গে যুক্ত হল ভূমিকম্পের আতঙ্কও। শুক্রবার রাত ২টো নাগাদ কেঁপে ওঠে উত্তরকাশী। তবে রিখটার স্কেলে এর কম্পনের মাত্রা অবশ্য ছিল ২.৯। তবে কার্যত যেহেতু ধ্বংসের মুখে দাঁড়িয়ে রয়েছে উত্তরাখণ্ডের এই জনপদ, তাই এই কম্পনে তৈরি হয়েছিল আশঙ্কা। তবে শেষ পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। এহেন পরিস্থিতিতে যোশিমঠের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এদিকে ইতিমধ্যেই দু’টি হোটেল সহ যোশিমঠের একাধিক বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ড সরকার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, যোশিমঠের ঘটনা নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। ক্যাবিনেট মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক

সংবাদ 5- অকালে চলে গেলেন শিলচর রাধামাধব কলেজের অধ্যাপক তথা ওয়ে টু বরাকের প্রতিষ্ঠাতা ডাঃ সুদর্শন গুপ্ত শনিবার সকাল ১১-৪০ মিনিটে পরপারে পাড়ি দিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। তিনি গত সপ্তাহদিন ধরে অসুস্থ ছিলেন। ৫ জানুয়ারি মস্তিষ্ক রক্তক্ষরণ ঘটলে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার হয় তাঁর। এরপর স্থিতিশীল অবস্থায় ছিলেন। এরমধ্যে শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। অবশেষে আজ সকালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তাঁর মৃত্যুতে গোটা শহর সহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।তিনি সংবাদ জগতের সঙ্গেও জড়িত ছিলেন। ছিলেন একজন সমাজকর্মীও। ‘ওয়ে টু বরাক’ নিউজ এজেন্সি ও ডিজিটাল পোর্টাল এর প্রতিষ্ঠাতা। শিলচর পাবলিক স্কুল রোডের বাসিন্দা সুদর্শন গুপ্ত রাধামাধব কলেজের ইতিহাস বিষয়ের এইচওডি ছিলেন।তিনি রেখে গেছেন মা, স্ত্রী, টোশি গুপ্ত এক ছেলে শুভং গুপ্ত সহ আত্মীয়স্বজন ও গুনমুগ্ধদের। শনিবার শিলচর শশ্মানঘাটে তাঁর শেষ কৃত্য সম্পূর্ণ হয়।তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন পরিবারের প্রতি সমবেদনা জানান শিলচর প্রেসক্লাবের সাধারন সম্পাদক শংকর দে, ইশান বাংলার চিফ এডিটর চয়ন ভট্টাচার্য, সাংবাদিক অংশুমান আচার্য, পাপলু দাস দিলওয়ার বড়ভূইয়া প্রমুখ।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 6- অর্ধ গলাকাটা অবস্থায় বস্তাবন্দি অসংখ্য পরিযায়ী পাখি উদ্ধার, চাঞ্চল্য শনবিল কালিবাড়ি এলাকা। ‌‌ ঘটনার বিবরণে প্রকাশ শুক্রবার রাতে শনবিল নবীন গ্রামের বাসিন্দা রাজেশ দাস ও শিল্পজিত নমঃশূদ্র তারা ঘরে আসার পথে সাত আট জনের একদল লোক নবীনগ্রামের সড়ক দিয়ে হেঁটে যেতে দেখতে পায়। তখন তাদের কাছে থাকা একটি বস্তায় কি আছে জিজ্ঞেস করতেই, বস্তা ফেলে এদিক ওধিক ছুটে পালায় তারা, তখন তাদের পিছু ধাওয়া করেও নাগাল পাওয়া যায়নি, পরবর্তীতে বস্তার মুখ খুলতেই দেখা যায় অসংখ্য পরিযায়ী পাখি অর্ধ গলাকাটা অবস্থায়, সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে,

খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে এলাকায় টহলরত পুলিশ বাহিনী, তারপর তারা বস্তাবন্দি পাখিগুলো থানায় নিয়ে যায়। পরে কালিবাড়ি থানার ওসি নন্দকুমার সিং দোহালিয়া রেঞ্জ ফরেস্ট আধিকারিকদের বিষয়টি অবগত করেন। ফরেস্ট বিভাগ সেখানে উপস্থিত হয়ে পাখি গুলো কালীবাড়ি পুলিশ ফাঁড়ি থেকে সমঝে নেয়। পরের সংবাদ কর্মীর মুখোমুখি হলে ফরেস্ট আধিকারিকরা জানায় প্রথমত পাখিগুলোকে মনোত্তর পরীক্ষা করা হবে। পরে এ ব্যাপারে বিহিত ব্যবস্থা গ্রহণ করবে এবং চোরা শিকারিদের বিরুদ্ধে ধর পাকর অভিযান অব্যাহত রাখা হবে।

সংবাদ 7- তারাপুর চাঁদমারির অচল মার্কেটে হাউসিং কমপ্লেক্সে গড়ে তোলার পরিকল্পনা চলছে বলে জানান শিলচর ডেভেলপমেন্ট অথোরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব।পাশাপাশি ওই মার্কেট কমপ্লেক্সে চিঠফাণ্ড কসমিকের কোন অংশদারিত্ব নেই বলে দাবী করেন তিনি। কিন্তু দেওলিয়া কসমিক কোম্পানি ওই মার্কেট দেখিয়ে জনগণের থেকে অর্থ সংগ্রহ করেছে।তা মানতে নারাজ মঞ্জুল বাবু।এদিকে তার কার্যকালে তারাপুর মালিনীবিলে হাউসিং প্রজেক্টের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে বলে দাবী তার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *