৭২ জনকে নিয়ে নেপালে বিমান দুর্ঘটনাগ্রস্ত

< 1 - মিনিট |

৫ ভারতীয়র মৃত্যুর আশঙ্কা, চলছে উদ্ধার কাজ

কে আর সি টাইমস ডেস্ক

৭২ জনকে নিয়ে নেপালে বিমান ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ৬৮ জনের দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিমানে ছিলেন কমপক্ষে ১৫ জন বিদেশি যাত্রী। তাঁদের মধ্যে পাঁচজন ভারতীয়। এছাড়াও রুশ, কোরিয়ান, আর্জেন্টিনা, ফ্রান্স এবং আয়ারল্যান্ডের যাত্রী ছিলেন। পাঁচ ভারতীয় জীবিত আছেন কিনা জানা যায়নি। রবিবার বেলা ১১টা নাগাদ পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে দুর্ঘটনাগ্রস্ত হয় বিমানটি। বিমানের কর্মী-সহ একজনও যাত্রীদের জীবিত থাকার আশা ক্ষীণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *