১ আজ দিল্লিতে শুরু হলো বিজেপির দুদিনের জাতীয় কার্যকারিনীর দুদিনের সম্মেলন
২ দিল্লিতে প্রধানমন্ত্রী রোড শো / ভারত জড়োযাত্রায় ভীত মোদী,কটাক্ষ কংগ্রেসের
৩ অগ্নিপথ প্রকল্প একটি যুগান্তকারী পদক্ষেপ / বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – আজ দিল্লিতে শুরু হল বিজেপির দুদিনের জাতীয় কার্যকারণীর সভা। এই সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষ করে বর্তমান সভাপতি জেপি নাড্ডার কার্যকাল শেষ হওয়ার পর তাকে ফের সভাপতি করা হবে কিনা এবং নয় রাজ্যে বিধানসভা নির্বাচনে কি কৌশল গ্রহণ করা হবে সেটাই থাকবে আলোচনার মূল বিষয়বস্তু। দক্ষিণের রাজ্যগুলিতে কিভাবে বিজেপির অবস্থান মজবুত করা যায় সেটা নিয়ে আলোচনা হবে।
সংবাদ 2- আজ দিল্লিতে বিজেপির জাতীয় কার্যকরণী উপলক্ষে রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর জন্য বিভিন্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়। রোড শোকে কটাক্ষ করে কংগ্রেস মুখপাত্র জয় রাম রমেশ বলেন ভারত জড়ো যাত্রায় ভীত হয়ে প্রধানমন্ত্রী দিল্লিতে এই রোড শো করে মানুষকে হয়রানি করেছেন।
সংবাদ 3- অগ্নিপথ প্রকল্প একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এতে দেশের সেনাবাহিনী মজবুত হবে। এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এই সিদ্ধান্তে অনেক সুফল আসবে। সেনাবাহিনী আরও বেশি পেশাদারী হবে। তিনি এটাকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যা দেন।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 4 -বিচারক নিয়োগ নিয়ে কেন্দ্র ও সুপ্রিম কোর্টের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে বিচারপতি নিয়োগের প্রক্রিয়ায় সরকারি প্রতিনিধিত্ব চেয়ে সিজেআইকে চিঠি আইনমন্ত্রী রিজিজুর। বিগত বেশ কয়েক মাস ধরেই বিচারক নিয়োগ নিয়ে কেন্দ্র ও সুপ্রিম কোর্টের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। প্রকাশ্যেই কেন্দ্রীয় আইনমন্ত্রী এই নিয়ে বারবার বিবৃতি দিয়ে চলেছেন। সম্প্রতি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও এই নিয়ে মুখ খুলেছেন। এই আবহে এই বিতর্কে নয়া মোড় নিল আইনমন্ত্রীর এক চিঠিতে। জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখেছেন। তাতে তিনি দাবি জানান, কলেজিয়ামে যেন সরকারের প্রতিনিধিত্বও থাকে।
সংবাদ 5- তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে আয়কর হানার ঘটনায় মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাকির হোসেন শুধুমাত্র তৃণমূল করেন বলে বাড়িতে আয়কর হানা বলেই মনে করছেন তিনি। সোমবার মুর্শিদাবাদের সভা থেকে ঠিক এভাবেই কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। গত ১২ জানুয়ারি জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে হানা দেয় আয়কর দপ্তর। ঘণ্টার পর ঘণ্টা তাঁর বাড়ি, অফিস, বিড়ি কারখানায় চলে জোর তল্লাশি। নগদ মোট ১১ কোটি টাকা উদ্ধার করেন আধিকারিকরা। ওই টাকা আয় বহির্ভূত নয় বলেই দাবি করেছিলেন তৃণমূল বিধায়ক। এদিন কেন্দ্রের পদক্ষেপের বিরোধিতায় সরব হলেন মমতা।জাকির তৃণমূল করে বলে এই অবস্থা। বেছে বেছে তৃণমূল নেতাদের বাড়িতে এজেন্সি পাঠাচ্ছে।
সংবাদ 6- বজরং দলের সদস্য শম্ভু কৈরীর হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ অব্যাহত শিলচরে l জেহাদির কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ জানায় বজরং দলের কর্মকর্তারা lপ্রতিবাদকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় রাজপথে। লোয়াইরপোয়ায় বজরং দলের সদস্য শম্ভু কৈরী হত্যা কাণ্ডের প্রতিবাদে সোমবার কাছাড় জেলা বজরং দলের কর্মকর্তারা ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জেহাদির কুসপুতলা জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন l প্রতিবাদকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় l এমনকি পুলিশ ও বজরং দলের প্রতিবাদকারীদের মধ্যে হাতাহাতির ও দৃশ্য পরিলক্ষিত হয় এদিন l শম্ভু কৈরীর হত্যাকারীর ফাঁসি ও তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের দাবি জানায় এদিন প্রতিবাদকারীরা l
সংবাদ 7- গাছে ধাক্কা বাইকের, প্রেমিক প্রেমিকার মৃত্যু । অসমের কাছার জেলার চণ্ডীঘাটে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় আহত প্রেমিক প্রেমিকার মৃত্যু ঘটল। শনিবার প্রেমিক রুবেল দাসের মৃত্যু হয়। রবিবার প্রেমিকা মনদীপা নাথের জানা গেছে, গত শুক্রবার উধারবন্দের মধুরা পাথর কোয়ারি থেকে বন্ধুদের সঙ্গে ঘুরে বাড়ি ফেরার পথে মধুরার চণ্ডীঘাট চা বাগানের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারতেই বাইক থেকে ছিটকে পরে দু’জন। এতে গুরুত্বর আহত হয় শিলচরের বাসিন্দা রুবেল দাস ও মনদীপা নাথ। পরে তাদের উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুয়াহাটিতে স্থানান্তর করা হয় মনদীপাকে।শনিবার শিলচর মেডিক্যাল কলেজে রুবেল দাসের মৃত্যু হয়। রবিবার গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে মনদীপা নাথও মৃত্যুর কোলে ঢলে পড়েন। সোমবার মনদীপা নাথের মৃতদেহ শিলচরে নিয়ে আসা হয়। এঘটনায় পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।


