পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে চাঙ্গা করার প্রয়াস
কে আর সি টাইমস ডেস্ক
বঙ্গ–বিজেপি আন্দোলন করতে পারে না। কিন্তু আন্দোলনের চেষ্টা করে। তাই এই লড়াকু মনোভাবের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী দেশের সমস্ত বিজেপি নেতাদের সামনে তাঁর বার্তা, বাংলার কর্মী–সমর্থকদের যতই প্রশংসা করা হোক, সেটা যথেষ্ট হবে না। কারণ প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করে দলের সংগঠন এবং জনপ্রতিনিধি বাড়ানোর কৃতিত্ব দলের কর্মী–সমর্থকদেরই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বলে সূত্রের খবর।
আসলে সামনে পঞ্চায়েত নির্বাচন। তাই দলকে চাঙ্গা করতে এমন প্রশংসা বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, সোমবার নয়াদিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠক চলে। সেখানে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সংগঠনের কাজকর্ম সম্পর্কে বলতে শুরু করেন। তখন নরেন্দ্র মোদী তাঁকে থামিয়ে বলেন, ‘পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী হিংসা যে আকার নিয়েছিল, তখন ওই রাজ্যের সংগঠন যে লড়াইয়ের ময়দানে থেকে তা যুঝেছে এবং আগের পর্যায়ে পৌঁছেছে, তার প্রশংসা করতেই হবে।’ এই বলে মোদী সুকান্তকে তাঁর বক্তব্য রাখতে বলেন।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


