ফের কাশ্মীরে সন্ত্রাস দমনে সাফল্য নিরাপত্তা বাহিনীর

< 1 - মিনিট |

খতম দুই লস্কর জঙ্গি

কে আর সি টাইমস ডেস্ক

কাশ্মীরে ফের বড়সড় নাশকতার ছক বানচাল। মঙ্গলবার বুদগামে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই জঙ্গি খতম হয়েছে। তাদের লস্কর জঙ্গি হিসেবে চিহ্নিত করেছে কাশ্মীর পুলিশ। জানা গিয়েছে, এর আগে একটি এনকাউন্টার চলাকালীন তারা পালিয়ে গিয়েছিল। এদিন বুদগামে এলাকা তল্লাশি চালানোর সময় একটি গাড়িকে থামতে বলে পুলিশ। সন্দেহ ছিল ওই গাড়িতে জেহাদিরা রয়েছে। এরপরই তারা নিরাপত্তা বাহিনীর উপরে গুলি চালাতে শুরু করে। পালটা গুলি চালায় বাহিনীও। সেই গুলিতেই প্রাণ হারায় দুই আততায়ী। কাশ্মীর পুলিশ জানিয়েছে, দুই জঙ্গিই লস্করের সদস্য। তাদের শনাক্তও করা হয়েছে। একজনের নাম আরবাজ মীর। অন্যজন শহিদ শেখ। এর আগে একটি এনকাউন্টার থেকে তারা পালাতে সমর্থ হলেও এবার খতম হল ওই দুই জঙ্গি।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *