১) লোকসভা নির্বাচন অবধি জেপি নাড্ডাই থাকবেন বিজেপি সভাপতি
২) গুজরাটে ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত ছয় আহত ১৭৬
৩) প্রমাণ নেই ,তাই ধর্ষকের শাস্তি কমিয়ে দিল গুয়াহাটি হাইকোর্ট
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – লোকসভা নির্বাচন পর্যন্ত জেপি নাড্ডাই বিজেপির সর্বভারতীয় সভাপতি থাকবেন। আজ বিজেপির জাতীয় কার্য নির্বাহীর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দ্বিতীয়বার সভাপতি হওয়ার পর অমিত শাহের ক্ষমতা ভোগ করেছিলেন সেটা কিন্তু নাড্ডার ক্ষেত্রে হচ্ছে না। এর কারণ সম্ভবত তার নিজের রাজ্য হিমাচল প্রদেশের বিজেপির পরাজয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা জানান সদস্য গ্রহণ প্রক্রিয়া শেষ না হয় নাড্ডাকেই সভাপতি হিসেবে রেখে দেওয়া হল। তার নাম প্রস্তাব করেছিলেন রাজনাথ সিং।
সংবাদ 2- রাহুল গান্ধীর ভারত জড়ো যাত্রায় ঢিলেঢালা নিরাপত্তার নিদর্শন পাওয়া গেল।ভারত জোড়ো যাত্রায় ঢুকে রাহুলকে জড়িয়ে ধরল এক ব্যক্তি। মঙ্গলবার পাঞ্জাবের হোশিয়ারপুরে ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছিলেন রাহুল। সেই সময়ই পদযাত্রার মধ্যে ঢুকে পড়েন এক ব্যক্তি। জড়িয়ে ধরেন কংগ্রেস সাংসদকে। এনিয়ে অবশ্য কংগ্রেস কোন ধরনের অভিযোগ আনেনি। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে এদের রাহুল গান্ধী ডেকে পাঠিয়েছিলেন। কয়েকদিন আগে দিল্লির এ ধরনের একটি ঘটনার পর কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল সরকার রাহুল গান্ধীর উপযুক্ত নিরাপত্তা দিচ্ছে না। কিন্তু এবার কংগ্রেস ধরনের কোন অভিযোগ উত্থাপন করেনি।

সংবাদ 3- গুজরাটে ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত ছয় আহত ১৭৬ জন।গুজরাটে রাজ্য জুড়ে চলছে উত্তরায়ণ উৎসব। আর সেই উৎসবে ঘুড়ি ওড়াতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু হল ৬ জনের। যার মধ্যে ৩ জন শিশু। এছাড়াও, ১৭৬ জন আহত হয়েছেন। ঘুড়ির সুতোয় কড়া মাঞ্জা দেওয়া ছিল। তার ফলে গলা কেটে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ৬ জনের মৃত্যু হয়েছে। যাদের মৃত্যু হয়েছে তারা ছাদের ওপরে ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক শিশু বাবার সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন।
সেই সময় ঘুড়ির সুতোয় শিশুর গলা কেটে যায়। তাকে হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা করা যায়নি। অন্য একটি ঘটনায় কিসমত নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিসনগর শহরে শিশুটি মায়ের সঙ্গে বাড়ি যাওয়ার সময় ঘুড়ির সুতোয় তার গলা কেটে যায়। শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। একইভাবে সাত বছর বয়সি ঋষভ ভার্মা নামে এক শিশু তার বাবা-মায়ের সঙ্গে একটি দোকানে ঘুড়ি কেনার পরে বাইকে করে যাচ্ছিল। তখন ঘুড়ির সুতোয় তার ঘাড় কেটে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। অন্যদিকে, ভদোদরা, কচ্ছ এবং গান্ধীনগর জেলায় একইভাবে ঘুড়ির সুতোয় গলা কেটে তিন জনের মৃত্যু হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শনি ও রবিবার ঘুড়ি ওড়ানোর সময় মোট ১৭৬ জন আহত হন।
সংবাদ 4- বরুণ গান্ধী কংগ্রেসে আসবেন কিনা এ নিয়ে আজ নিজের মতামত জানালেন রাহুল গান্ধী। তিনি বলেন বরুণ গান্ধী একটি অন্য আদর্শে বিশ্বাস করেন। এই আদর্শ নিয়ে তিনি কিভাবে কংগ্রেসে আসবেন। আমার যদি মাথা কেটে দেওয়া হল হয় তাহলেও আমি আর এস এর মতবাদ গ্রহণ করবো না। অর্থাৎ রাহুল গান্ধী বুঝিয়ে দিলেন রাহুল গান্ধী যদি তার আদর্শ না বদনাম তাহলে তার কংগ্রেসে এ আসা হবে না।
সংবাদ 5- ৩০ জানুয়ারি গান্ধীজির মৃত্যুদিনকে শহিদ দিবসে স্বাধীনতা সংগ্রামের শহিদদের স্মৃতিতে ২ মিনিট নীরবতা পালন করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যগুলিকে ৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে ২ মিনিট নীরবতা পালন করার জন্য নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে জানানো হয়েছে, ওই দিন বেলা ১১টার সময় সাইরেন বাজিয়ে নীরবতা পালনের কর্মসূচি শুরু হবে। শেষ হবে সাইরেন বাজিয়ে অথবা সেনাবাহিনীর বন্দুক থেকে ফায়ারিং করে। কেন্দ্রের নির্দেশের পরই নীরবতা পালন কর্মসূচির প্রস্তুতিও শুরু করে দিয়েছে রাজ্যগুলি।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 6- ধর্ষণের কোনও প্রমাণ তথ্য নেই :তাই অসমের নগাও জেলার বহু চর্চিত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মামলায় মূল অভিযুক্ত মইনুল হকের শাস্তি কমিয়ে দিল গুয়াহাটি হাইকোর্ট ।ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মইনুল হকের শাস্তি ফাঁসি থেকে কমিয়ে তিন বছর করা হলো। মূলত ধর্ষণ প্রমাণিত না হওয়ার ফলে হাইকোর্ট এই রায় দিয়েছে। রাজ্যের নগাও জেলার বহু চর্চিত ধর্ষণ এবং হত্যাকাণ্ড মামলায় মূল অভিযুক্তের শাস্তি এভাবে হ্রাস করে দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট ।
এই ঘটনায় ধর্ষণের কোন ধরনের তথ্য প্রমাণ না থাকার ফলে গুয়াহাটি হাইকোর্ট এই রায় দিয়েছে বলে মনে করা হচ্ছে। অসম পুলিশের তদন্তে গাফিলতির ফলে এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মূল নায়ক অনায়াসে ছাড় পেয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।উল্লেখ্য সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী নগাও জেলার যমুনামুখ এলাকায় এক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে নিয়োজিত ছিলেন ৫৮ বছরের অর্ণমাই বরা। অভিযোগ অনুসারে ২০১৭ সালের ৩১ মে তারিখে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মইনুল হক এবং সেলিম উদ্দিন নামের দুই দুর্বৃত্ত এই শিক্ষিকার উপর আক্রমণ করে ।
এই দুই অভিযুক্ত শিক্ষিকা অর্ণমাই বরাকে ধর্ষণ এবং হত্যা করে মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যায়। অবশেষে যমুনামুখের কপিলি নদীর ঘাট থেকে অর্ণমাই বরার মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ । এরপর ঘটনার তদন্ত করে এক্ষেত্রে জড়িত মইনুল হক এবং সেলিম উদ্দিনকে পুলিশ গ্রেফতার করে । হোজাই এর নিম্ন আদালতে এই মামলার শুনানি হয়েছে । বিচার প্রক্রিয়ায় ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনার শুনানি গ্রহণ করে আদালত মইনুল হককে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে হত্যা, ধর্ষণ এবং সাক্ষী প্রমাণ নষ্ট করার অভিযোগে অর্থাৎ আইপিসির ৩০২, ৩৭৬, ২০১ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ফাঁসির শাস্তি ঘোষণা করে।
একইভাবে এই ঘটনায় সাহায্য করার জন্য সেলিম উদ্দিনকে পাঁচ বছরের কারাদণ্ডের শাস্তি ঘোষণা করে নিম্ন আদালত । নিম্ন আদালতের শাস্তির রায়দানের বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্টে আবেদন জানায় ধর্ষণ এবং হত্যাকাণ্ড অভিযুক্তরা । এরপর গুয়াহাটি হাইকোর্টে শুরু হয় এই মামলার শুনানি । অবশেষে মঙ্গলবার এক্ষেত্রে রায় দান করেছে আদালত। তবে তাৎপর্যপূর্ণ ভাবে নিম্ন আদালতের রায়ের প্রায় উল্টো রায়দান করেছে গুয়াহাটি হাইকোর্ট । ঘটনার মূল অভিযুক্ত মইনুল হকের ফাঁসির শাস্তি বাতিল করে দিয়ে তাকে মাত্র তিন বছরের কারাদণ্ডের রায় শুনিয়েছে গুয়াহাটি উচ্চ আদালত । অন্যদিকে অপর অভিযুক্ত সেলিম উদ্দিনের শাস্তি ৫ বছরের পরিবর্তে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে।


