শারীরিকভাবে অক্ষম এক মহিলার পক্ষে কেরোসিন জোগাড় করে গায়ে আগুন ধরনো কতটুকু সম্ভব – এ প্রশ্ন উঠছে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
মেহেরপুরের নজরুল সরণীতে আগুন লেগে এক বৃদ্ধার রহস্যময় মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার নিহার কনা দেব নামের 85 বছরে এই ভদ্রমহিলা আগুনে পুড়ে মারা যান। মৃত্যুর পর তার একটি সুসাইড নোট পাওয়া যায়। কিন্তু এই মৃত্যু নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এই বৃদ্ধার আত্মীয় মহল থেকে প্রশ্ন করা হচ্ছে এই বৃদ্ধার চলাফেরার ক্ষমতা নেই। কোনক্রমে দেয়ালে হাত ঠেকিয়ে হাঁটতে পারেন। এ ধরনের শারীরিকভাবে অক্ষম এক মহিলার পক্ষে কেরোসিন জোগাড় করে গায়ে আগুন ধরনো কতটুকু সম্ভব। এ প্রশ্ন উঠছে। তাই এই মৃত্যুকে তারা নিছক একটি আত্মহত্যা ঘটনা হিসেবে মেনে নিতে পারছেন না। এই মৃত্যুর পেছনে রহস্য রয়েছে। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে।



