কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) ত্রিপুরা ১৬ ও মেঘালয় অরুণাচলে ২৭ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন / জানালো নির্বাচন কমিশন
২) ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বাজারজাত হচ্ছে নাকে দেওয়ার কোভিড ভ্যাকসিন
৩) তেলেঙ্গানায় কেসিআরের সমাবেশে ৩ মুখ্যমন্ত্রী ও অখিলেশ / নেই কংগ্রেস

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – উত্তর পূর্বের তিন রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন। আজ মুখ্য নির্বাচনী কমিশনার এক সাংবাদিক সম্মেলনে উত্তর পূর্বের তিন রাজ্য ত্রিপুরা মেঘালয় ও নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেন। ত্রিপুরাতে নির্বাচন হবে ১৬ ফেব্রুয়ারি। নাগাল্যান্ড ও মেঘালয় ২৭ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা করে ফলাফল ঘোষিত হবে ৪ মার্চ। তিন রাজ্যে ৫৮ লক্ষ ভোটার ভোট দেবেন।

সংবাদ 2- ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভারতে নাকে দেওয়া যাবে এমন কোভিড ভ্যাকসিন বাজারজাত হচ্ছে। এই ভ্যাকসিন প্রস্তুত করছে ভারত বায়োটেক। বিশ্বে ভারতেই প্রথম এ ধরনের ভ্যাকসিন চালু হচ্ছে। ইতিমধ্যে হিমাচল প্রদেশের ল্যাবরেটরীতে ১৫০০০ ভ্যাকসিন পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষার ফলাফলের পরই সারা দেশ জুড়ে এই ভ্যাকসিন দেওয়া হবে।

সংবাদ 3 – করোনা টিকা থেকে শরীরে একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে। এ কথা স্বীকার করে নিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ও সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। সম্প্রতি এমন খবরই উঠে আসে শিরোনামে। এবার এই খবরকে সম্পূর্ণ মিথ্যা তথা ভিত্তিহীন বলে জানিয়ে দিল কেন্দ্র। একটি সংবাদমাধ্যম জানিয়েছিল, আইসিএমআর ও সিডিএসসিও নাকি নিশ্চিত করেছে যে কোভিড ভ্যাকসিন শরীরে নানা পার্শ্বপ্রতিক্রিয়া ঘটাচ্ছে। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এ ধরনের খবর মিথ্যা কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি ভ্যাকসিন থেকে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4- আজ তেলেঙ্গানায় কেসিআরের নেতৃত্বে এক জনসভায় যোগ দিলেন দেশের তিন মুখ্যমন্ত্রী। বিজেপি বিরোধী ঐক্য গড়ে তুলার লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে যোগ দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাব ও কেরলের মুখ্যমন্ত্রী ও উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশপ্রসাদ যাদব। কেজরিওয়াল তার ভাষণে বিজেপি ফ্যাসিস্ট কায়দায় বিরোধীদের শায়েস্তা করতে চাইছে বলে অভিযোগ করছেন। এই জনসভায় কংগ্রেসের কোন নেতাকে দেখা যায়নি। কংগ্রেসের অনুপস্থিতি নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে।

সংবাদ 5- মেঘালয়ের তুরার নির্বাচনী সভা থেকে সভা থেকে তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন, মেঘালয়ে সুশাসন প্রতিষ্ঠা করতে তৃণমূলই একমাত্র বিকল্প। তৃণমূল ছাড়া কোনও বিকল্প নেই। আমরা জানি লড়াইটা কীভাবে করতে হয়। কংগ্রেস আমাকে নিরাপত্তা দেয়নি। ভাবতে পারবেন না, আমাকে কতটা অত্যাচার সহ্য করতে হয়েছে। আমি জীবনে কখনও দুর্নীতি করিনি। লড়াই থেকে সরে আসেনি। নেত্রীর বার্তা, “তৃণমূলই একমাত্র দল যারা সুশাসন দিতে পারে।

সংবাদ 6 – পাঞ্জাবের কংগ্রেসের ভারত জড়ো যাত্রার মাঝেই দলের জন্য দুঃসংবাদ। বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস নেতা মনপ্রীত সিং মান। তিনি কংগ্রেস সরকারের অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। আকালি নেতা প্রকাশ সিং বাদলের তিনি ভাতিজা। বিজেপি নেতা পীযূষ গোয়েলের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন। তিনি বলেন কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের দলের জন্যই তিনি দল ছেড়েছেন।

সংবাদ 7 – নিষিদ্ধ সংগঠন সিমির উপর নিষেধাজ্ঞা চালু রাখার পক্ষে হলফনামা দিল কেন্দ্র সরকার। সুপ্রিম কোর্টে দেওয়া এই হলফ নামায় কেন্দ্রীয় সরকার বলেছে সিমি অর্থাৎ স্টুডেন্ট ফর ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন। এরা ভারতকে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়। আর এই লক্ষ্যেই তারা কাজ করছে। তাই সংগঠনের উপর নিষেধাজ্ঞা মেয়াদ বাড়িয়ে দেওয়ার পক্ষে এফিডেভিট দিল কেন্দ্র।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *