কবি -গীতিকার -গায়ক -অভিনেতা ও খেলোয়াড় সমরেন্দ্রকুমার দাসের স্মৃতিতে সাতজন সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয়
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর প্রেস ক্লাবে বুধবার নাগরিক সংসদের আলোচনাসভা ও সাংবাদিকতা সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান l বরাক নাগরিক সংসদের উদ্যোগে বুধবার ১৮ জানুয়ারি বেলা তিনটায় শিলচর প্রেস ক্লাবে কবি -গীতিকার -গায়ক -অভিনেতা ও খেলোয়াড় সমরেন্দ্রকুমার দাসের স্মৃতিতে সাতজন সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয় l এবং “সামাজিক পরিবর্তনে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শিক্ষার ভূমিকা ” বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় l সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা এদিনের আলোচনা বিষয়ক নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন । সংবাদপত্র ও বৈদ্যুতিন মাধ্যমের যে সাত জন সাংবাদিককে এদিন সম্মাননা প্রদান ও পুরস্কার প্রদান করা হয় ,তাঁরা হলেন নীলকমল দাশ, আব্দুল হক লস্কর , শমীন্দ্র পাল , অজিত দাস ,বিশ্বজিৎ রায় ,মানসী দাশগুপ্ত, চন্দ্রিমা মজুমদার l


