কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) কোন সংবাদ ফেক সেটা কেন্দ্রীয় সরকার ঠিক করতে পারে না / বলল এডিটর গিল্ড
২) ভগবান মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ কমিয়ে দিন/মন্তব্য জেপি নাড্ডার
৩) শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে ধর্নায় মহিলা কুস্তিগীররা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – কোন সংবাদকে ফেক হিসাবে আখ্যা দেওয়ার অধিকার কেন্দ্রীয় সরকারের নেই। এই মন্তব্য করেছে এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া। সম্প্রতি প্রেস এন্ড ইনফরমেশন ব্যুরো একটি সার্কুলার জারি করে বলেছে বিভিন্ন পোর্টাল অনলাইন facebookএ। কোন বিষয় যদি সরকার ফেক বলে ঘোষণা করে তাহলে সেটা প্রদর্শন করা যাবে না।এ সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে এডিটরস গিল্ড বলেছে এর ফলে সংবাদপত্রের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। কোন নিউজ ফেক সেটা স্থির করার অধিকার কেন্দ্রীয় সরকারের হাতে ছেড়ে দেওয়া যায় না। এতে সংবাদমাধ্যমের স্বাধীনতার বিপন্ন হতে পারে।

সংবাদ 2- ভারতীয় কুস্তি মহা সংঘের ডিরেক্টর ব্রিজ ভূসন সিং এর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে এখন পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। মহিলা কুস্তিগীররা এখন অনশনে বসেছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন পুরুষ কুস্তিগীর রাও। এক মহিলা কুস্তিগীরের উপর যৌন নির্যাতন করেছেন এই অভিযোগ উঠেছে ডিরেক্টর এর বিরুদ্ধে। এ নিয়ে ক্রীড়া মন্ত্রীর বক্তব্যের পরও পরিস্থিতি কোন উন্নতি হচ্ছে না ।

সংবাদ 3 – ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ কমিয়ে দেন।আজ পশ্চিমবঙ্গে এক সভায় এই মন্তব্য করেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন তখন মমতা কথা বলেন তখন তিনি রেগে যান।তার এই রাগ কম হোক এটাই প্রার্থনা।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4- এক-দু’জন নন, ৩০ জনের বেশি যাত্রীকে না নিয়েই অমৃতসর বিমানবন্দর থেকে উড়ে গেল সিঙ্গাপুরগামী একটি বিমান। অমৃতসর বিমানবন্দর সূত্রের খবর, স্কুট এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী বিমানটি সন্ধ্যা ৭টার পরে অমৃতসর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করার কথা ছিল, তবে এয়ারলাইন কর্তৃপক্ষ বুধবার বিকেল ৩-৪টার মধ্যে যাত্রার সময় পরিবর্তন করে এবং সমস্ত যাত্রীদের ই-মেলের মাধ্যমে জানিয়ে দেয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যে ট্রাভেল এজেন্ট গ্রুপের ৩০ জনের জন্য টিকিট বুক করেছিলেন, তিনি যাত্রীদের সিঙ্গাপুরগামী বিমানের সময় পরিবর্তন সম্পর্কে অবহিত করেননি। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। ডিজিসিএ বৃহস্পতিবার জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে বিমান ছেড়ে যাওয়ার বিষয়টি ডিজিসিএ বিষয়টি খতিয়ে দেখছে। ৩০ জনেরও বেশি যাত্রীকে না নিয়ে চলে গিয়েছিল বিমানটি।

সংবাদ 5 – শিলচর কেন্দ্রীয় কারাগারের ট্রানজিট কেম্পে বন্দি থাকা নেপালের নাগরিক জন্নত খাতুনকে অবশেষে ফিরিয়ে নেওয়ার জন্য প্রদক্ষেপ গ্রহণ করলো নেপাল সরকার lনেপালের সালাহি জেলার লক্ষীমোরের বাসিন্দা জন্নত খাতুনকে সমঝে নিতে সম্মতি প্রকাশ করে ইতিমধ্যে শিলচর কেন্দ্রীয় কারাগারের অধীক্ষককে পত্র প্রেরণ করেছে নেপাল সরকার lকলকাতাতে থাকা নেপাল দূতাবাসের পক্ষ থেকে এই পত্র প্রেরণ করে জন্নত খাতুনকে ডিটেনশন কেম্প থেকে মুক্তি দেওয়ার জন্য আবেদন জানিয়েছে জেল কর্তৃপক্ষকে .

সঙ্গে সুদূর নেপাল থেকে শিলচরে উপস্থিত হওয়া জন্নত খাতুনের পুত্র ফিরোজ লাহিড়ী ও তার আত্মীয়র হাতে নেপালের বৃদ্ধা জন্নত খাতুন কে সমঝে দেওয়ার জন্য পত্রযোগে অনুরোধ করা হয়েছে জেল কর্তৃপক্ষকে l ,অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার অপরাধে ২০১৮ইংরাজি কাটিগড়ায় গ্রেফতার হয়েছিল জন্নত খাতুন l এবং ২০১৮ইংরাজির ২৮নভেম্বর শিলচর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছিল জন্নতকে l দুই বছর কারাবাসের ম্যাদ শেষ হওয়ার পর টোটো ২০২০ সনের ২৭ডিসেম্বর থেকে তাকে নিক্ষেপ করা হয়েছিল শিলচর সেন্ট্রাল কারাগারের ডিটেনশন কেম্পে l

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *